× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লিগ শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৭ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ২০:৩৭ পিএম

সিরাজগঞ্জে আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লিগ শুরু

ছাত্র আন্দোলনের অভ্যুথানের পর স্থবির হয়ে যাওয়া দেশটি প্রাণ ফিরে পেয়েছে খেলাধুলার মাধ্যমে। ফুটবলে মেয়েদের সাফ চ্যাম্পিয়ন হওয়া, ক্রিকেটে ছেলেদের দুর্দান্ত কয়েকটি সিরিজ জেতা। প্রতিটি বিজয় ছিলো নতুন বাংলাদেশের প্রেরণা। এবার তৃণমূলের ফুটবলকে জাগিয়ে তুলতে সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লিগ’২৪ শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে রহমতগঞ্জ সুতাকল মাঠে লীগের উদ্বোধনী খেলায় রাজিউল হাসান বুলেটের জুপিটা একাদশ ও শেখ আল হাসানের ব্লাক ডায়মন্ড অংশ নেয়। খেলায় উভয় দল কোন গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি হয়। ব্লাক ডায়মন্ডের গোলকিপার নির্জর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসানের তৃণমূল পর্যায়ে ফুটবল নিয়ে কাজ করার বিষয়ে স্থানীয় দর্শক ও লীগের আয়োজক কমিটি বসুন্ধরা কিংসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাজারো দর্শকের উপস্থিতিতে লীগের উদ্বোধনী অনুষ্ঠান অলংকৃত করেন ৮০ দশকের সাবেক কৃতি ফুটবলাররা। 


সাবেক ফুটবলারদের মতে, নতুন প্রজন্মকে সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নেই। ভালো মানুষ, ভালো লিডারশীপ খেলাধুলার মাধ্যমেও সম্ভব। অনেকে আশা করছেন, জাতীয় মানের ফুটবলার তৈরিতে তৃণমূলের এই লিগ ভূমিকা রাখবে।

বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লীগের আয়োজক কমিটি জানান, এই লিগের মাধ্যমে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে একটি ক্যাম্প করা হবে। ক্যাম্পের মাধ্যমে সঠিক ট্রেনিং পেলে অবশ্যই সিরাজগঞ্জ থেকে, মাসুদ রানা, ফাহিম, আব্দুল্লাহ ও প্রীতমদের মত খেলোয়াড় জাতীয় ফুটবল দলে নেতৃত্ব দেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা