× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়ালের সর্বকালের সেরাদের কাতারে আনচেলত্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ১২:৪০ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ১২:৫৩ পিএম

রিয়ালের সর্বকালের সেরাদের কাতারে আনচেলত্তি

ইন্টারকন্টিনেন্টাল কাপে পাচুকাকে উড়িয়ে ফিফা আন্তঃমহাদেশীয় কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে ক্লাবটির ১২২ বছরের ইতিহাসে সর্বকালের সেরা ও সফল কোচ বনে গেলেন কার্লো আনচেলত্তি। রিয়াল কোচ হিসেবে আন্তঃমহাদেশীয় কাপ তার জেতা ১৫তম শিরোপা। তিনি টপকেছেন মাদ্রিদের ক্লাবটির আরেক সফলতম কোচ মিগুয়েল মুনোজকে। রিয়ালের ডাগআউটে দাঁড়িয়ে ১৪টি ট্রফি জিতেছেন মুনোজ।

কীর্তি গড়ার পর রিয়াল মাদ্রিদ টিভিকে ৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘খুব ভালো। আমরা সবাই খুব খুশি। এটা গুরুত্বপূর্ণ ছিল। ২০২৪ সালটা আমরা অসাধারণভাবে শেষ করলাম... এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। তবে রিয়াল মাদ্রিদে সব সময়ই যেটা হয় আরকি! এখন ২০২৫ নিয়ে ভাবতে হবে।’

গত আগস্টে উয়েফা সুপার কাপ জিতে মুনোজকে ধরে ফেলেন আনচেলত্তি। মাদ্রিদের ক্লাবটিতে দুই মেয়াদে (২০১৩-২০১৫ এবং ২০২১-বর্তমান) তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি ক্লাব বিশ্বকাপ এবং এবার আন্তঃমহাদেশীয় কাপ জিলেন আনচেলত্তি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা