× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের কীর্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ০৮:৩০ এএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ১৩:০৯ পিএম

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের কীর্তি

ব্যক্তিগত ১৪ রানে প্যাভিলিয়নের ফিরেছিলেন জাকের আলী। কিন্তু ভাগ্যদেবীর সহায়তা এবং তৃতীয় আম্পায়ারের এক সিদ্ধান্তে তার বিপরীতে কপাল পুড়ে শামীম পাটোয়ারীর। কারণ রান চুরির প্রতিযোগিতায় শামীমের আগেই ক্রিজে ব্যাট প্লেস করেছেন জাকের। ওই যে জীবন পাওয়া, তা পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগিয়েছেন। নিজের স্কোর টেনে নিয়েছেন অপরাজিত ৭৭ রানে। আর দলকে এনে দিয়েছেন ১৮৯ রানের শক্ত ভীত।  

শুক্রবার সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যাল গ্রাউন্ডে শেষ ওভারে জাকের শো তে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ তুলেছে বাংলাদেশ। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায় লিটন দাস। আর্নস ভ্যালে এই রান টপকাতে রীতিমতো রেকর্ড গড়তে হবে ক্যারিবিয়ানদের। 

এদিন এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ইনজুরিতে পড়া সৌম্য সরকারের পরিবর্তে একাদশে সুযোগ মিলে পারভেজ ইমনের। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নেমে সুযোগের সদ্ব্যবহার করেন তরুন ওপেনার। প্রথম ওভারেই ৬ রান আদায় করে বাংলাদেশের দুই ওপেনার। দ্বিতীয় ওভারে সেটাকে ছাড়িয়ে নেন। রোমারিও শেফার্ডের করা ওভারে ১০ রান আদায় করেন তারা। তবে গত দুই ম্যাচের মতো আজও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ব্যক্তিগত ১৪ রানের মাথায় শেফার্ডের বলে ক্যাচ শিখিয়ে ফিরেছেন তিনি। বছরের শেষ টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ লিটন। 

দলীয় ৪৪ রানে লিটন দাস ফেরার পরই উইকেট ধস শুরু হয় বাংলাদেশের। তার ঠিক ১০ রানের মাথায় ফিরেন সেট ব্যাটসম্যান ইমন। আর তানজিদ তামিম যেন উইকেট পরখের আগেই ড্রেসিংরুমে ফিরেন। 

ম্যাচের ষষ্ঠ ওভারে আলজারি জোসেফের পঞ্চম বলে ছক্কা হাঁকান পারভেজ। মুহূর্তেই নিজের ৩৩ রান পরিণত করেন ৩৯ এ। অথচ পরের বলে ফ্লিক করতে গিয়ে গড়বড় করে ফেলেন। তালুবন্দি হয়ে ছাড়েন ক্রিজ।  ২১ বলে ২টি ছক্কা ও ৪টি চার মেরেছেন ইমন। 

ইমনের ফেরার পর টাইমিং গড়বড়ে কাটা পড়েন তানজিদ। তিনি উইকেটরক্ষক নিকোলাস পুরানের হাতে ধরা পড়েন। চারে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।  দলের স্কোরবোর্ডে তার অবদান ২৩ বলে ২৯ রান। তবে আসল খেলাটা খেলেন জাকের।  শেষ ওভারে তিন ছয়ে ২৫ রান তুলে দলীয় স্কোর পাহাড়ে তোলেন। তাছাড়া শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে জাকেরের অবদান ৩৫ বলে ৬৮! ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩০ রানে ২ উইকেট তুলেছেন শেফার্ড। ১৫ রানে ১ উইকেট নেন চেজ

জিততে হলে এই মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। এই মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তুলেছে বাংলাদেশ এই ম্যাচে। এর আগে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ উইকেটে ১৫৯ রান তুলেছিল বাংলাদেশ। আজকের আগে এটাই ছিল সর্বোচ্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা