× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি সিরিজ

ধাক্কা সামলে বাংলাদেশের সেঞ্চুরি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ০৭:০০ এএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ০৭:০১ এএম

ধাক্কা সামলে বাংলাদেশের সেঞ্চুরি

দলীয় ৪৪ রানে লিটন দাস ফেরার পরই উইকেট ধস শুরু হয় বাংলাদেশের। তার ঠিক ১০ রানের মাথায় ফিরেন সেট ব্যাটসম্যান ইমন। আর তানজিদ তামিম যেন উইকেট পরখের আগেই ড্রেসিংরুমে ফিরলেন। 

ম্যাচের ষষ্ঠ ওভারে আলজারি জোসেফের পঞ্চম বলে মিড উইকেট দিয়ে দারুণ ছক্কা হাকান পারভেজ। মুহূর্তেই নিজের ৩৩ রান পরিণত করেন ৩৯ এ। অথচ পরের বলে ফ্লিক করতে গিয়ে গড়বড় করে ফেলেন। তালুবন্দি হয়ে ছাড়েন ক্রিজ।  ২১ বলে ২টি ছক্কা ও ৪টি চার মেরেছেন ইমন। 

ইমনের ফেরার পর টাইমিং গড়বড়ে কাটা পড়েন তানজিদ। তিনি উইকেটরক্ষক নিকোলাস পুরানের হাতে ধরা পড়েন। চারে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।  তার সঙ্গে ব্যাটিং করছেন জাকের আলী।

 প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০০/৩ রান। মিরাজ ২৮ রান এবং জাকের ৮ রান নিয়ে ব্যাটিং করছেন। 

এর আগে আর্নস ভ্যালেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।  চোট পাওয়া সৌম্য সরকারের জায়গায় খেলছেন পারভেজ হোসেন। ওয়েস্ট ইন্ডিজ দলে দুটি পরিবর্তন এনেছে। টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলসের। ওয়েস্ট ইন্ডিজের ১০০তম টি-টোয়েন্টি খেলোয়াড় সিলস।

টস জিতে আগে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক লিটন বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট মনে হচ্ছে। এই দলটির অধিনায়কত্ব করতে পেরে খুব ভালো লাগছে। উপভোগ করছি। আমরা সিরিজ জিতেছি। কিন্তু ভালো একটি দলের বিপক্ষে এটি আরেকটি ম্যাচ। আমরা দল হিসেবে পারফর্ম করতে চাই।’

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার ও অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, জেইডেন সিলস, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ, ও ওবেদ ম্যাকয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা