× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লঙ্কা টি-টেন

শিরোপা জিতল সাব্বিরের বাংলা টাইগার্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ০৩:১৯ এএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ০৩:২৮ এএম

বাংলা টাইগার্সের শিরোপা উদযাপন

বাংলা টাইগার্সের শিরোপা উদযাপন

ফাইনাল বলে কথা। স্নায়ুচাপ ক্রিকেটারদের ছুঁয়ে যাবে না তা কি করে হয়! সেটা দারুণভাবে সামলে উঠে হাম্বানটোটা বাংলা টাইগার্স। তাই তো আগে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়েছিল তারা। যা হেসে-খেলেই ডিফেন্ড করতে পেরেছে বাংলা টাইগার্সের বোলাররা। তাতে লঙ্কা টি-টেনের প্রথম আসরে জাফনা টাইটাইনসকে ২৬ রানে ধরাশায়ী করে শিরোপা জিতে নিয়েছে সাব্বির রহমানের বাংলা টাইগার্স।

পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩৩ রানের পুঁজি গড়ে বাংলা টাইগার্স। ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রান করেন মোহাম্মদ শাহজাদ। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেই থেমে যায় টাইটানস।

ব্যাট হাতে জ্বলে উঠেন শুধু টম আবিল। বাকিরা সাজঘরে ফেরার মিছিলে সামিল হলেও তিনি ২৭ বল খেলে উপহার দেন ৫৪ রানের হার না দারুণ ইনিংস। তবুও জয় এনে দিতে পারেননি দলকে। কেবলই হারের তফাত কমিয়েছেন।

বাংলা টাইগার্সের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন মোহাম্মদ শাহজাদ। তাছাড়া সাব্বিরের ব্যাট থেকে এসেছে ৮ বলে ১৬ রান। ওপেনার শাহজাদের ব্যাট থেকে এসেছে ১১ বলে ২৬ রান। তাছাড়া দাসুন শানাকা ১০ বলে করেন ২১ রান, শেভন ড্যানিয়েল করেছেন ১৫ বলে ২৬ রান। শেষের দিকে ৪ বলে ১০ করেছেন কেনার লুইস ও ২ বলে ১০ করেছেন শাহান আচার্জি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা