× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী অ-১৯ এশিয়া কাপ

বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১১:০২ এএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪ ১১:৩১ এএম

বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোরে বড় হার দিয়েই শুরু করল বাংলাদেশ। ভারতীয় মেয়েদের বিপক্ষে প্রথম ইনিংসে ৮০ রান তোলে বাংলাদেশ। ১২.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় এশিয়ান জায়ান্টরা।

কুয়ালালামপুরের বায়োমাস ওভাল মাঠে আজ বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয় দুই দল। এ রাউন্ডের প্রথম ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং নেয় নিকি প্রসাদের ভারত। উদ্বোধনী জুটি বাদে বলার মতো আর যুগলবন্দি পারফরম্যান্স উপহার দিতে পারেনি বাংলাদেশ। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়া দল ৮০ রানের পুঁজি নিয়ে বড় হারই দেখল।

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ২৭ রানে। ১৯ বলে ১৪ রানে আয়ুশি শুক্লার বলে আউট হন ইভা। এক বোলারের হাতে ক্যাচ দিয়ে পরক্ষণেই ফিরেছেন আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া (১০)। এর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।

শেষ দিকে নবম জুটিতে ১৮ রান করে কিছুটা হলেও মান রক্ষা করেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম। নিশি ১০ রানে ফিরলেও ৪ বলে ১১ রানে অপরাজিত ছিলেন হাবিবা। যুব টাইগ্রেসদের এ চার ব্যাটারই কেবল ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি। এ ছাড়া সোনম যাদব ২, শবনম শাকিল ও মিথিলা ১টি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়ায় ভারত ১০ ও ২২ রানে ২ উইকেট হারালেও শেষ পর্যন্ত বাংলাদেশ আর কোনো উল্লাসের উপলক্ষ পায়নি। কয়েকদিন আগেই মাত্র ১৬ বছর বয়সে কোটি টাকায় আইপিএলে দল পাওয়া কমলিনি আজ রানের খাতাও খুলতে পারেননি। এ ছাড়া ১ রানে সানিকা সালকেকে আউট করাই বাংলাদেশের জন্য সান্ত্বনাদায়ক ছিল। সেই স্বস্তি তৃতীয় জুটিতে কেড়ে নিয়েছেন গঙ্গাদি তৃষা ও নিকি প্রসাদ। তৃষা ৪৫ বলে ১০ চারে ৫৮ ও প্রসাদ ১৫ বলে ২২ রানে অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করেছেন।

এদিন বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছেন আনিসা আক্তার সোবা।

আগামীকাল (শুক্রবার) সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে সেই ম্যাচে শুধু জিতলেই হবে না, অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে সুমাইয়া আক্তারের দলকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা