× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজ হার মানতে পারছেন না পাওয়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:০৩ পিএম

সিরিজ হার মানতে পারছেন না পাওয়েল

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ বাাঁচানোর ম্যাচে ১৩০ রানের সহজ সমীকরণ ছিল স্বাগতিকদের সামনে। তবে সফরকারী বোলারদের তোপে ১০২ রানেই থেমেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ২৭ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে ক্যারিবীয়রা। দলের এমন বিপর্যয় মেনে নিতে পারছেন না অধিনায়ক রোভম্যান পাওয়েল।

১২০ বলের খেলায় ১৩০ রানের সহজ লক্ষ্যমাত্রা পেরোতে না পারা নিয়ে ম্যাচ শেষে পাওয়েল বলেন, ‘এই হার অবশ্যই দুশ্চিন্তার বিষয়। দুটি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে একই ধরনের ভুল করেছি। এই জায়গায় মনোযোগ দিতে হবে। আজকের (গতকাল) উইকেট বোলারদের জন্য আরও বেশি সহজ ছিল। প্রতিপক্ষের ১২৯ রান টপকাতে না পারা কোনোভাবেই ভালো নয়।’

প্রথম ম্যাচে হারলেও অপরিবর্তিত একাদশ নিয়ে বুধবার বাংলাদেশকে মোকাবিলায় মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে পাওয়েলের ভাষ্য, ‘আমরা সাহস নিয়ে খেলতে চেয়েছিলাম, এ কারণেই একাদশে কোনো পরিবর্তন আনিনি। ছেলেরা তো ভুল থেকেই শিখবে। একাদশ পরিবর্তন করলেই উত্তর পেয়ে যাবেন এমন নয়। ছেলেরা ভুল করতে করতেই শেখে। সিলেকশনের সিদ্ধান্ত এত সহজে আসে না। সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয় কে খেলবে কে খেলবে না।’ তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ সেন্ট ভিনসেন্টের দর্শকদের জন্য হলেও জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ, ‘সেন্ট ভিনসেন্টের দর্শকদের ধন্যবাদ দিতেই হবে। তাদের একটি জয় প্রয়োজন। শেষ ম্যাচে তাদের জন্য আমরা লড়াই করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা