× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন

বাপাউবো ভলিবলে চ্যাম্পিয়ন চট্টগ্রাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:০৩ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:০৪ পিএম

চ্যাম্পিয়ন দলের সঙ্গে অতিথিরা

চ্যাম্পিয়ন দলের সঙ্গে অতিথিরা

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে যাত্রাবাড়ী কলোনি মাঠে এক প্রীতি ভলিবল খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপাউবোর অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) ও অমপ (প্রশাসন)-এর অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কাজী নজরুল ইসলাম।

প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। ভলিবলে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম ভলিবল দল ও রানার্স আপ হয় কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা ভলিবল দল। এ ছাড়া অংশগ্রহণকারী অন্যান্য দল হলো পানি ভবন ভলিবল দল ও ড্রেজার পরিদপ্তর ভলিবল দল।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন প্রধান প্রকৌশলী, কেন্দ্রীয় অঞ্চল মো. রাফিউস সাজ্জাদ। এ ছাড়া ঢাকা পানি উন্নয়ন সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান আইনুল হক, পরিচালক, জনসংযোগ পরিদপ্তর ও পরিষদের সদস্য মোস্তফা খান, পরিচালক, কর্মচারী পরিদপ্তর ও পরিষদের সদস্য মো. আব্দুল মতিন এবং বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি. নং বি-১৯০১-এর সভাপতি মো. মন্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবীর, সম্পাদক, ভলিবল উপপরিষদ শফিক আহমেদ চৌধুরী (অপু)সহ অন্য নেতা এবং বাপাউবো সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ দর্শনার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা