× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদা বলের ক্রিকেটে কিউইদের নেতৃত্বে স্যান্টনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:২৪ পিএম

আগে কয়েকবার নেতৃত্বের স্বাদ পেলেও এবার পাকাপাকি অধিনায়কত্ব সামলাবেন স্যান্টনার— সংগৃহীত ছবি

আগে কয়েকবার নেতৃত্বের স্বাদ পেলেও এবার পাকাপাকি অধিনায়কত্ব সামলাবেন স্যান্টনার— সংগৃহীত ছবি

কেন উইলিয়ামসন নেতৃত্ব ছাড়ার পর ওয়ানডে, টি-টোয়েন্টিতে স্থায়ী কোনও অধিনায়ক ছিল না নিউজিল্যান্ডের। সেই অভাব পূরণ করতে যাচ্ছেন মিচেল স্যান্টনার। তাকে স্থায়ীভাবে অধিনায়ক করেছে কিউইদের ক্রিকেট বোর্ড।

১০৭ ওয়ানডে ও ১০৬ টি-টোয়েন্টি খেলা স্যান্টনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। আগে কয়েকবার নেতৃত্বের স্বাদ পেলেও এবার পাকাপাকি অধিনায়কত্ব সামলাবেন স্যান্টনার। স্থায়ীভাবে না হলেও এর আগে ২৮টি সাদা বলের ম্যাচে কিউইদের নেতৃত্ব দিয়েছেন তিনি। 

এবার স্থায়ীভাবে দায়িত্ব পাওয়াকে বড় সম্মান হিসেবে দেখছেন কিউই স্পিনার। নেতৃত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় স্যান্টনার বলেছেন, ‘ছোট বেলায় নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। কিন্তু আনুষ্ঠানিকভাবে দুই ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়া মানে বিশেষ কিছু। এটা নতুন চ্যালেঞ্জ। সামনে সাদা বলের ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময়ের জন্য ভীষণ রোমাঞ্চিত।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট জয়ের পর দিনই স্যান্টনারকে নতুন দায়িত্ব দেওয়া হলো। শেষ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কিউই অলরাউন্ডার। ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও করেছেন ৭৬ ও ৪৯ রান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা