× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলে দিলেন অশ্বিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:১৭ পিএম

রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন

বৃষ্টির হানায় ব্রিসবেন টেস্ট হয়েছে ড্র। মাঠের লড়াই শেষ হতেই সংবাদ সম্মেলনে এসে রবিচন্দ্রন অশ্বিন এসে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় জানিয়ে দিলেন। এতে ভারতের জার্সিতে ১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ হলো তারকা এ অফ স্পিনারের।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণায় অশ্বিন বলেন, ‘ভারতের ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের সব সংস্করণে এটাই আমার শেষ দিন। আমার মনে হয়েছে ক্রিকেটার হিসেবে (দলকে) কিছু দেওয়ার খুব সামান্যই বাকি আছে। যা অবশিষ্ট আছে, তা ক্লাব পর্যায়ের ক্রিকেটে দেখাতে চাই।’

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বেলায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অশ্বিন, ‘আমি অনেক মজা করেছি। রোহিতসহ অন্য সতীর্থদের সঙ্গে অনেক স্মৃতি তৈরি করেছি। ধন্যবাদ দেওয়ার মতো অনেকেই আছে। তবে আমি যদি বিসিসিআই এবং সহকর্মী ও সতীর্থদের ধন্যবাদ না দিই, তা আমার জন্য দায়িত্ব পালনে ব্যর্থতা হবে।’

ক্যাচ নিয়ে সবচেয়ে বেশি উইকেট এনে দিয়েছেন তিনি রোহিত-কোহলি-পূজারা-রাহানেরা। অশ্বিন তাদেরকেও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন, ‘এই মুহূর্তে সবার নাম মনে করতে পারছি না। অবশ্যই সব কোচ আমার এই যাত্রার অংশ ছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রোহিত, বিরাট (কোহলি), অজিঙ্কা (রাহানে) ও (চেতেশ্বর) পূজারা। ওরা আমার বলে (প্রতিপক্ষ) ব্যাটসম্যানদের কাছাকাছি ফিল্ডিং করেছে। ওদের কারণেই আমি এতগুলো উইকেট নিতে পেরেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা