প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ০৭:০১ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪ ১১:০১ এএম
সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট হাতে মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল বোলিং কোচ বেছে নিয়েছেন।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। অধিনায়ক লিটন দাস জানান, আফিফ হোসেনের জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ দলে কোনো পরিবর্তন নেই।
প্রথম টি-টোয়েন্টি ৭ রানে জিতে সিরিজে এগিয়ে লিটন দাসের ব্রিগেড। আজ জিতলে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী, মেহেদী হাসান, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল (অধিনায়ক), গুড়াকেশ মোতি, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।