× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফা দ্য বেস্ট

ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিসিয়ুস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ০২:২৩ এএম

পুরস্কারের ট্রফি হাতে ভিনিসিয়ুস জুনিয়র

পুরস্কারের ট্রফি হাতে ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়ে ব্যালন ডি’অর জেতেন স্পেনের রদ্রিগো হার্নান্দেজ। মর্যাদাকর ব্যক্তিগত এ পুরস্কার নিয়ে লঙ্কাকাণ্ডই ঘটে গেছে ফুটবল দুনিয়ায়। এবার ‘ফিফা দ্য বেস্ট’ জয়ের দৌড়েও ছিলেন এ দুই তারকা। তবে এবার আর মিস হয়নি, রদ্রি ও লিওনেল মেসিদের পেছনে ফেলে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছে ভিনির হাতেই।

ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের লড়াইয়ে ভিনি হারিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে। সর্বোচ্চ ৪৮ পয়েন্ট নিয়ে জয়ের হাসি হেসেছেন ভিনিসিয়ুস। ম্যানসিটির তারকা রদ্রি ফিফা দ্য বেস্ট পুরস্কারের ভোটে পেয়েছেন ৪৩ পয়েন্ট। রিয়াল সতীর্থ জুড বেলিংহ্যামকেও হারিয়েছেন ভিনি। ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম পেয়েছেন ৩৭ পয়েন্ট। 

কাতারের রাজধানী দোহায় জমকালো এক অনুষ্ঠানে মঙ্গলবার রাতে এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যেখানে প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের এই পুরস্কার চালু হয়েছে ১৯৯১ সালে। এর আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পাঁচজন তারকা ফুটবলার এই পুরস্কার জেতেন। ভিনিসিয়ুস এই তালিকার ষষ্ঠ নাম। তবে এর জন্য অপেক্ষা থাকতে হয়েছে ১৭ বছর। সর্বশেষ ২০০৭ সালে রিকার্ডো কাকা ছিনিয়ে নিয়েছিলেন প্রেস্টিজিয়াস এই পুরস্কার। ব্রাজিল থেকে এ অ্যাওয়ার্ড জিতেছেন রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনহো (দুবার) ও কাকা। এবার তাদের ক্লাবে যোগ দিলেন ভিনিসিয়ুস।

গত মৌসুমে রিয়ালের জার্সি গায়ে ৩৯ ম্যাচ খেলে ২৪ গোল করেন ভিনিসিয়ুস। সতীর্থদের ১১টি গোলে রেখেছেন অবদানও। রিয়ালকে উপহার দিয়েছেন লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা