× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেসিডেন্ট হতে চান রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:০৪ পিএম

প্রেসিডেন্ট হতে চান রোনালদো

পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল ২২ বছর ধরে শিরোপা খরায়। চলতি বিশ্বকাপ বাছাইয়েও তাদের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ। দলের সোনালি সময় ফেরাতে উদ্যোগী হয়েছেন সেলসাওদের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদো নাজারিও। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। মূলত দেশের দুর্দিন ঘোচাতে এ উদ্যোগ নিয়েছেন রোনালদো।

২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিতে চান রোনালদো। ইতোমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি শুরু করেছেন। নির্বাচনে দাঁড়াতে রোনালদোর অন্তত চারটি করে স্টেট ফেডারেশন ও ক্লাবের সমর্থন প্রয়োজন। এর জন্য পুরো ব্রাজিল চষে বেড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

নির্বাচন নিয়ে রোনালদো বলেছেন, ‘মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে আবারও মাঠে ফেরার অনুরোধ করে। কারণ জাতীয় দলের অবস্থা খারাপ। মাঠে ও মাঠের বাইরে কিছুই ঠিক নেই। আমি চাই, সিবিএফকে ব্রাজিলের সবচেয়ে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে।’

তিনি বলেন, ‘আমার লক্ষ্য ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সামনে নিয়ে আসা। সাবেক ফুটবলারদের এবং সত্যিকারের নায়কদের কথা শোনা হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেউ ভোট দেওয়ার প্রতিশ্রুতির আগে আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই। আমি তাদের প্রত্যেকের ভাবনা জানতে ব্রাজিলজুড়ে ভ্রমণ করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা