× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফা বর্ষসেরার পুরস্কার দেওয়া হবে রাতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:০০ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:০২ পিএম

ফিফা বর্ষসেরার পুরস্কার দেওয়া হবে রাতে

আজ রাতেই দেওয়া হবে ফিফা বর্ষসেরার পুরস্কার। বাংলাদেশ সময় রাত ১১টায় কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমি থেকে এই পুরস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, গত বছরের পারফরম্যান্সকে বিবেচনায় রেখেই দেওয়া হবে পুরস্কার। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।

স্বভাবতই বর্ষসেরা পুরস্কারের পুরুষ ক্যাটাগরিতে এগিয়ে ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রি। ব্যালেন ডি’অরের ক্ষেত্রেও এ দুজনের মধ্যে লড়াই লক্ষ্য করা গেছে। শেষ পর্যন্ত কুলে গিয়ে তরি ডুবে ব্রাজিল ফরোয়ার্ডের। ব্যালন জিতেন ম্যানচেস্টার সিটি তারকা। আজও দুজনের যেকোনো একজনের হাতেই উঠবে বর্ষসেরার পুরস্কার।

এস্পায়ার একাডেমির ২০ বছর পূর্তি ছাড়াও অনেকগুলো উপলক্ষ্য সামনে রেখে আয়োজন করা হয়েছে এবারের ফিফা দ্য বেস্টের অনুষ্ঠান।  আগামীকাল কাতারের লুসাইল স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও মেক্সিকোর ক্লাব পাচুকা। একই দিনে কাতারের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দুই বছর পূর্তিও বটে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা