× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাধারণ একজন থেকে আফ্রিকার সেরা কে এই লুকম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:০৪ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:০৫ পিএম

হাকিমিদের পেছনে হটিয়ে সেরা হয়েছেন লুকম্যান— সংগৃহীত ছবি

হাকিমিদের পেছনে হটিয়ে সেরা হয়েছেন লুকম্যান— সংগৃহীত ছবি

আফ্রিকা মহাদেশের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আদেমোলা লুকম্যান। প্রথমবারের মতো এই খেতাব জিতছেন নাইজেরিয়ান সেনসেশন। সেরার লড়াইয়ে আটালান্টা ফরওয়ার্ড লুকম্যান হারিয়েছেন আইভরি কোস্টের সিমন অ্যান্ডিগ্রা, গিনির সেরহু গুইরাসি ও মরক্কোর আশরাফ হাকিমিকে। নাইজেরিয়ার সপ্তম ফুটবলার হিসেবে আফ্রিকার সেরা ফুটবলারের খেতাব পেয়েছেন লুকম্যান।

চার বছর আগেও যিনি দল পেতে ধুকছিলেন, তিনিই আজ আফ্রিকার সেরা। আটালান্টার ১১৭ বছরের ইতিহাসে ইউরোপা লিগের প্রথম শিরোপা ঘরে তোলার ক্ষেত্রেও বড় অবদান লুকম্যানের। ফাইনালে তিনি হ্যাটট্রিক করেছিলেন। তাছাড়া আফ্রিকান কাপ অব নেশনসে নাইজেরিয়ার ফাইনালে যাওয়ার পথে তিন গোল করেছিলেন লুকম্যান।

আফ্রিকান বর্ষসেরা পুরস্কার জেতার প্রতিক্রিয়ায় লুকম্যান জানিয়েছেন, ‘এই পুরস্কার একটি আশীর্বাদ। আফ্রিকার সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাওয়া অবিশ্বাস্য একটি বিষয়। চার বছর আগে আমার ক্যারিয়ার খারাপ ছিল কিন্তু এখন আমি আফ্রিকার সেরা খেলোয়াড় হিসেবে এখানে এসেছি। আপনার ব্যর্থতাগুলোর জন্য নিজের স্বপ্নকে থামতে দেবেন না।’

আটালান্টা কোচ জিয়ান পিয়েরো গাসপেরেনির ছোঁয়ায় বদলে গেছেন ‍লুকমান। সব প্রতিযোগিতা মিলিয়ে ইতালিয়ান ক্লাবটির হয়ে ৪৫ ম্যাচে ২৭টি গোলের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। এর মধ্যে লুকমান নিজেই করেছেন ১৭ গোল। কেবল ক্লাব ফুটবল নয়, জাতীয় দলের জার্সিতেও আগুন ঝরিয়েছেন লুকমান। এবারের ব্যালন ডি অরের তালিকাতে ১৪তম হয়েছিলেন লুকম্যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা