× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোচিংয়ে দায়িত্ব বাড়ছে স্যামির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৭ পিএম

কোচিংয়ে দায়িত্ব বাড়ছে স্যামির

২০২৩ এর মে থেকে সাদা বলের সংস্করণে ড্যারেন স্যামি সামলাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব। এবার লাল বলের দায়িত্বও পেলেন ক্যারাবিয়ানদের দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক। এর মধ্য দিয়ে তিন সংস্করণের ক্রিকেটেই ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি। 

২০২৫ সালের এপ্রিলে সাদা পোশাকের সংস্করণ টেস্টের দায়িত্ব গ্রহণ করার পর সব সংস্করণের প্রধান কোচ হবেন স্যামি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর মাইলস বেসকম্বে এ তথ্য জানিয়েছেন।

স্যামি গতকাল সংবাদ সম্মেলনে জানান, ‘যে কোনো সংস্করণে বা যে কোনো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা সবসময়ই সম্মানের। আমার জন্য এ খবরটি এমন নতুন কিছু নয় যা আমি আশা করছিলাম।’

এর আগে ২০২৩ এর মে মাসে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্ব বুঝে পান ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক স্যামি। তার অধীনে একদিনের ক্রিকেটে ২৮ ম্যাচ খেলে ১৫টি জয়ের পাশাপাশি ১২ ম্যাচে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। 

কুড়ি ওভারের ক্রিকেটে ৩৫ ম্যাচের মধ্যে ২০টিতে জিতেছে ক্যারাবিয়ানরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশীপে ৯ দলের মধ্যে সবার নিচে অবস্থান ওয়েস্ট ইন্ডিজের। ১১টি টেস্ট ম্যাচ খেলে মাত্র দুটিতে জয়ের দেখা পেয়েছে তারা। দুইটি ড্রয়ের পাশাপাশি ৭টি ম্যাচেই হেরেছে ক্যারাবিয়ানরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা