× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ড জয়ে রাঙানো সাউদির বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১২:৪৪ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪ ২১:১৪ পিএম

শেষের শুরুতে বড় জয় পেয়েছে সাউদির দল নিউজিল্যান্ড— সংগৃহীত ছবি

শেষের শুরুতে বড় জয় পেয়েছে সাউদির দল নিউজিল্যান্ড— সংগৃহীত ছবি

টিম সাউদি ঘোষণা দিয়ে রেখেছিলেন। শেষের শুরুতে তবে চমক দেখানো হয়নি। না বোলিং, না ব্যাটিং— ক্যারিয়ারের শেষ টেস্টে ছাপ রাখতে পারেননি কিছুতেই। তবে চমকে দিয়েছেন তার সতীর্থরা। সাউদিকে উপহার দিয়েছে স্বপ্নের মতো এক বিদায়ি ম্যাচ উপহার। তৃতীয় ও শেষ টেস্টে বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড; যা নিজেদের সর্বোচ্চ রানে হারানোর রেকর্ড। বেন স্টোকসরা হেরেছেন ৪২৩ রানের বিশাল ব্যবধানে।

নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়লেও এই একই ব্যবধানে আরেকটি জয় আছে টম ল্যাথামের দলের। ২০১৮ সালে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কাকেও ৪২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রেকর্ড গড়েছিল দলটি। ৩৬ বর্ষী সাউদির বিদায়ি টেস্টে সেই রেকর্ড আরও পাকাপোক্ত করে কিউইরা। টেস্টে নিজের বিদায়ি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের পাশে নাম লিখিয়েছেন সাউদি। ১০৭ টেস্টে ১৫৬ ইনিংসে ৯৮টি ছক্কা হাঁকিয়ে ব্যাট তুলে রাখলেন কিউই তারকা। তার সমান ৯৮টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের গেইল।

টেস্টের লম্বা ক্যারিয়ারে ১৫৬ ইনিংসে ২,২৪৫ রান করেন সাউদি। যা কোনো পেস বোলারের জন্য সাফল্য বটে। ২০০৮ সালের পর তিন ফরম্যাটে নিউজিল্যান্ডের হয়ে ১০৭ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে থেমেছেন সাউদি। তিন ফরম্যাট মিলিয়ে ৩৯৪ ম্যাচে নিয়েছেন ৭৭৬ উইকেট। টেস্টে সাউদির উইকেট ৩৯১টি। সাদা বলের ক্রিকেটে এক দিনের খেলায় ২২১, টি-টোয়েন্টিতে ১৬৪। এত দারুণ ক্যারিয়ারে আক্ষেপও নেই সাউদির।

স্যার রিচার্ড হ্যাডলির কাছ থেকে বিশেষ সম্মাননা পদক নেওয়ার পর সাউদি বলছেন, ‘অবসরের সিদ্ধান্তটা কঠিন ছিল। কিন্তু মনে হয় সঠিক সময়েই এটা নিয়েছি। আমার প্রিয়জনদের কাছে যদিও এটা খুবই কষ্টদায়ক ছিল। খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে। ১৯ বছর থেকে খেলছি। প্রায় ১৭ বছর পার হতে চলেছে। নিজের ক্যারিয়ার নিয়ে খুবই খুশি, কোনো আক্ষেপ নেই কিছুতে। খেলাটাকে খুবই মিস করব।’

হ্যামিলটনে সিরিজের শেষ ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড স্যান্টনারের দৃঢ়তায় ৩৪৭ রান তোলার পর বল হাতেও স্যান্টনারের ধাক্কায় ইংল্যান্ডকে ১৪৩ রানে অলআউট করে। ২০৪ রানের লিডে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে আরও ৪৫৩ রান করলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৫৭ রানের। বেন স্টোকসের দল ২৩৪ রানের বেশি তুলতে পারেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা