× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ

মালয়েশিয়াকে গুঁড়িয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১২:১৯ পিএম

ভারতের বিপক্ষে বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই। তার আগে মালয়েশিয়াকে গুড়িয়ে দিয়েছে জুনিয়র টাইগ্রেসরা— এসিসি

ভারতের বিপক্ষে বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই। তার আগে মালয়েশিয়াকে গুড়িয়ে দিয়েছে জুনিয়র টাইগ্রেসরা— এসিসি

সুপার ফোর আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। মালয়েশিয়াকে হারাতে পারলেই হত গ্রুপ চ্যাম্পিয়ন। এমন সমীকরণের দাপুটে পারফর্ম করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। মঙ্গলবার কুয়ালালামপুরে মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে বড় জয়ের পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়নও বনেছে জুনিয়র টাইগ্রেসরা।

বাংলাদেশ এদিন ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান জমা করে। জবাবে মালয়েশিয়া ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে অলআউট হয়ে যায়। তাতেই ১২০ রানের বড় জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে বোলিংয়ে নিশিতা আক্তার একাই ৫ উইকেট নেন। ব্যাটিংয়ে জান্নাতুল মাওয়া ৪৫ রান এবং সাদিয়া আক্তার ১৯ বলে ৩১ রান করেন। ৮৭ রানে ৫ উইকেট পড়ার পর মাওয়া ও সাদিয়ার মধ্যে ৪৪ বলে ৬২ রান যোগ হয়। ওপেনার ফাহমিদা ছোঁয়া ২৬ এবং মোসাম্মদ ইভা ১৯ রান করেন, ফলে ৪৫ রানের উদ্বোধনী জুটি হয়।

সুপার ফোরে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নেপাল এবং শ্রীলংকাও সুপার ফোরে পৌঁছেছে। এই চার দলের মধ্যে শীর্ষ দুই দল ২২ ডিসেম্বর ফাইনালে খেলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা