× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবিপ্রবিতে মহান বিজয় দিবস ক্রীড়া অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ০১:৪৫ এএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪ ০২:০৮ এএম

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সোমবার উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক র‌্যালি বের করা হয়। 

র‌্যালি শেষে স্বাধীনতা চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ডিনবৃন্দ এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। ডিনদের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। 

মোরগ লড়াইয়ে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

শ্রদ্ধাঞ্জলি শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সকলকে বিজয়ের শুভেচ্ছা প্রদান করেন। তিনি বলেন, `বিজয় শুধু আনন্দের বিষয় নয়, এটি শপথেরও ব্যাপার। আমাদের যার যার দায়িত্ব সঠিকভাবে পালনে শপথ গ্রহণ করতে হবে। সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে হবে। আগামী বছর বিজয়ের এই দিনে আমরা বিশ্ববিদ্যালয়ের আরও ইতিবাচক পরিবর্তন দেখব বলে প্রত্যাশা করেন।'

শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা

আরও শ্রদ্ধা জ্ঞাপন করে ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগ, দপ্তর, হলসমূহ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

ক্যাম্পাসে বিজয় র‌্যালি বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। আরও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইসিই বিভাগের সহকারী অধ্যাপক ফাতিন ইশরাক।

এদিকে অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় খেলার মাঠে খেলাধুলার আয়োজন করা হয়। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য হাড়িভাঙ্গা, শিক্ষার্থীদের জন্য মোরগ লড়াই ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

বিজয় দিবস উদযাপনে  অংশ নেওয়া এক শিশুকে কোলে তুলে নেন পাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম

খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। খেলায় সঞ্চালনা করেন হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা