× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবলার থেকে জর্জিয়ার প্রেসিডেন্ট কাভেলাশভিলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৯ পিএম

মিখাইল কাভেলাশভিলি

মিখাইল কাভেলাশভিলি

ছিলেন ফুটবলার। মিখাইল কাভেলাশভিলি এবার আসীন হলেন নিজের দেশের সর্বোচ্চ পদে। সাবেক এ ফুটবলারকে সম্প্রতি দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে জর্জিয়ার সংসদ। আগামী ২৯ ডিসেম্বর তার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা বুঝে নেওয়ার কথা। 

খেলোয়াড় থেকে রাজনীতিবিদ বনে গেছেন- এমন দৃষ্টান্তের অভাব নেই। খেলোয়াড় থেকে রাজনীতিতে নাম লিখে নিজের দেশের সর্বোচ্চ পদে অভিষিক্ত হয়েছেন এমন উদাহরণ অবশ্য হাতে গোনা। কিংবদন্তি ফুটবলার জর্জ উইয়াহ লাইবেরিয়ার প্রেসিডেন্ট ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে দুজনই ইতিহাস গড়েছেন। তাদের ক্লাবে এবার যোগ দিলেন কাভেলাশভিলি। 

৫৩ বছরের মিখাইল কাভেলাশভিলি ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম দলের সাবেক সংসদ সদস্য। প্রেসিডেন্ট পদের নির্বাচনে তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। তবে জর্জিয়ায় চলছে রাজনৈতিক অস্থিরতা। এ কারণে কাভেলাশভিলির প্রেসিডেন্ট পদে নিয়োগ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।

ফুটবল ক্যারিয়ারে প্রায় ১৮ বছর মাঠে দাপিয়ে বেড়িয়েছেন মিখাইল কাভেলাশভিলি। সিংহভাগ সময় কেটেছে জর্জিয়ারই ক্লাব দিনামো তিবলিসিতে- খেলেন ১৯৮৮-১৯৯৫ পর্যন্ত। তিবলিসির হয়ে তিনবার জেতেন জর্জিয়ান ফুটবল লিগের শিরোপা। 

জর্জিয়ান এ স্ট্রাইকার দ্যুতি ছড়িয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতেও। ইতেহাদে ছিলেন ১৯৯৫-১৯৯৭ সাল পর্যন্ত। সেখানে দুই মৌসুমে সিটির জার্সি গায়ে ২৮ ম্যাচ খেলে গোল পেয়েছেন ৩টি।  পেশাদার ফুটবলে ৩৯৬ ম্যাচে সব মিলিয়ে কাভেলাশভিলির গোল ১৬৬টি। প্রিয় জন্মভূমির জার্সি গায়ে ৪৬ ম্যাচ খেলেন প্রায় এক দশক, পেয়েছেন ৯টি গোলের দেখা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা