× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের শুভসূচনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪ ১৪:০৫ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৯ পিএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের শুভসূচনা

মহান বিজয় দিবসের সকালটা রাঙিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজে প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে টিম টাইগার্স। ছেলেদের পর এবার বিজয়ের ক্ষণ জয়ে রাঙালেন মেয়েরাও। নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা৷ 

আজ সোমবার (১৬ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ওভার কমে ১৭ ওভার করে খেলা হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২২ রান তুলেছিল ইয়াং টাইগ্রেসরা। রান তাড়ায় লঙ্কান মেয়েরা থামল ৮ উইকেটে ৯৪ রানে।

১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান মেয়েরা। শেষ পর্যন্ত অলআউট না হলেও একশ’র নিচেই আটকে যায়।দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ওপেনার সানজানা কাভিন্দির। ১৩ বলে ২১ রান করেছেন এই ব্যাটার। বোলিংয়ে অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর যদিও ছোট ছোট ইনিংসে ঘুরে দাঁড়ায় মেয়েরা। সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। এ ছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪, এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।

বয়সভিত্তিক এই এশিয়া কাপের ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে সুমাইয়ারা। 'এ' গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান ও নেপাল।

প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল পাবে সুপার ফোরের টিকেট। পরে সেরা দুই দলকে নিয়ে আগামী ২২ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা