× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪৭ রানেই থামল টাইগারদের ব্যাটিং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪ ০৮:০৬ এএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৪ এএম

সৌম্য সরকার

সৌম্য সরকার

শুরুতে ব্যাট হাতে মাঠে নেমে চ্যালেঞ্জিং স্কোরই গড়তে ছিল চেয়েছিল বাংলাদেশ। কিন্তু নাহ! বাস্তবে তেমন কিছু হয়নি। লাল-সবুজের প্রতিনিধিদের ব্যাটিং লড়াই থেমে যায় দেড় শ রান ছোঁয়ার আগেই। ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের পুঁজি দাঁড়িয়েছে ১৪৭।

এই স্কোরও যে হবে, সেটা চিন্তা করাও একটা সময় অসম্ভব মনে হচ্ছিল। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৯৬। যার মধ্যে ৪৩ রানই আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। সঙ্গে জাকের আলী অনিক দলীয় স্কোরে যোগ করেন ২৭ রান। 

শেষ ৫ ওভারে এসেছে ৫১ রান। যার বেশির ভাগই শামীম হোসেন পাটোয়ারীর অবদান। এক বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা বাঁহাতি এ ব্যাটার ফেরার আগে করেন ১৩ বলে ২৭ রান। আর ২৬ রান করে অপরাজিত থেকে যান মাহেদি হাসান। 

কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাট হাতে মাঠে নামে বাংলাদেশ। কেননা টস জিতে ফিল্ডিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা