× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিয়াবাতের গোলে আবাহনীকে হারাল মোহামেডান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৪ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮ পিএম

দিয়াবাতের গোলে আবাহনীকে হারাল মোহামেডান

মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগে সোলেমান দিয়াবাতের একমাত্র গোলে ঢাকা আবাহনীকে ১-০ ব্যবধানে হারিয়েছে সাদা-কালোরা।

জয়সূচক গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। এছাড়া খেলার শেষ মিনিটে মোহামেডানের জালে আবাহনী বল জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়।  

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল মোহামেডান। তিন ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট আলফাজ আহমেদের দলের। মোহামেডানের কাছে হেরে ৬ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে নেমে গেল ধানমন্ডির ক্লাব আবাহনী।  দিনের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। তাতে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল দলটি। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। এক পয়েন্ট বেশি থাকায় দুইয়ে ব্রাদার্স ইউনিয়ন। চারে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ঝুলিতে আছে আবাহনী ও পুলিশের সমান ৬ পয়েন্ট।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা