× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

নীরবে সমাপ্ত ট্রফির বাংলাদেশ ভ্রমণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ২১:১৫ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪ ২২:১৩ পিএম

নীরবে সমাপ্ত ট্রফির বাংলাদেশ ভ্রমণ

আগামী ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়ানোর কথা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নতুন আসর। পাকিস্তানে হতে যাওয়া এই টুর্নামেন্ট ঘিরে এখনও শঙ্কা কাটেনি। হাইব্রিড মডেল নিয়ে অনিশ্চয়তা না কাটায় এখনও টুর্নামেন্টের সূচি ঘোষণা হয়নি। তবে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা ট্রফির বিশ্বভ্রমণ চলছে। সেই ধারাবাহিকতায় পাকিস্তান, আফগানিস্তানের পর এবার বাংলাদেশ ঘুরে গেল ‘মিনি বিশ্বকাপ’খ্যাত এই টুর্নামেন্টের ট্রফিটি।

গত ৯ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছানোর এক দিন পর চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ পর্বের অনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর পর গত বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্ট সমুদ্রসৈকতে জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল ট্রফির প্রদর্শনী। বৃহস্পতিবার রাজধানীর পান্থপথস্থ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সেও ট্রফিটি দেখতে পেরেছেন দর্শনার্থীরা।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) ট্রফিটি গিয়েছিল মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কেবল মিডিয়াকর্মী, বিসিবির কর্মকর্তা, সাবেক ও বর্তমান ক্রিকেটাররাই অংশগ্রহণের অনুমতি ছিল। কিন্তু অনেকটাই নীরবে-নিভৃতে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ ভ্রমণ শেষ হয়েছে। দুপুর ১২টা থেকে শুরু হওয়া প্রদর্শনীতে ছিলেন না কোনো সাবেক কিংবা বর্তমান ক্রিকেটার।

মূলত জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও সিলেটে চলমান এনসিএল টি২০তে ব্যস্ততা থাকায় অংশ নিতে পারেননি ক্রিকেটাররা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাংবাদিকদের সংখ্যাও ছিল তুলনামূলক কম। এর পর রাতেই দেশ ছেড়ে যায় চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকবে ট্রফিটি। এর পর ক্রমান্বয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে ভারত পৌঁছাবে আগামী ১৫ জানুয়ারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা