× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লঙ্কা টি-১০

ফিক্সিং কাণ্ডে সাকিবদের ফ্র্যাঞ্চাইজি মালিক ৪ দিনের রিমান্ডে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৪১ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৮ পিএম

ফিক্সিং কাণ্ডে সাকিবদের ফ্র্যাঞ্চাইজি মালিক ৪ দিনের রিমান্ডে

শ্রীলঙ্কায় বসেছে লঙ্কা টি-টেন লিগের প্রথম আসর। ছয় দলের এই লিগে গল মার্ভেলসের হয়ে খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ঝোড়ো ব্যাটিংয়েই নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে দলটি। তবে এরই মাঝে দুঃসংবাদ পেয়েছে ভারতীয় মালিকের ফ্র্যাঞ্চাইজিটি। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গলের মালিক প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে আদালতে তোলা হলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। 

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ‘নিউজওয়্যার’ জানিয়েছে, গল মারভেলসের মালিক প্রেম ঠাকুর তার দলের এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই খেলোয়াড় তার প্রস্তাব নাকচ করে ফিক্সিংবিরোধী ইউনিটের কাছে অভিযোগ দেন। এর প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ ইউনিটের সদস্যরা তাকে আটক করেন। আজ শুক্রবার তাকে কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এদিকে ফিক্সিংয়ের অভিযোগ পাওয়ার পর থেকে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে লঙ্কা টি-১০ কর্তৃপক্ষ। নিজেদের অভিষেক আসরেই অমন গুরুতর অভিযোগ টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। গত ১১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে লঙ্কা টি-১০। ৬ দলের এই টুর্নামেন্টের সেমিফাইনাল ১৮ ডিসেম্বর ও ১৯ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। লঙ্কা টি-টেনে সাকিব ছাড়াও বাংলাদেশিদের মধ্যে দল পেয়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান ও রনি তালুকদার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা