× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৪ পিএম

আবারও অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের

গতবছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন ইমাদ ওয়াসিম। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চলতি বছরের মার্চে অবসর ভেঙে পাকিস্তানের জার্সিতে ফিরেছিলেন তারকা এই অলরাউন্ডার। কিন্তু কুড়ি কুড়ির আসরে গ্রুপপর্ব থেকে থেকে বিদায়ের পর ফের দলে জায়গা হারান তিনি। তাই আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সি এই তারকা অলরাউন্ডার।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিজেই এই ঘোষণা দিয়েছেন ইমাদ। অবসরের ঘোষণায় তিনি লিখেছেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানকে বৈশ্বিক আসরে প্রতিনিধিত্ব করা আমার জীবনের বড় গর্বের বিষয় এবং প্রতিবারই সবুজ জার্সি গায়ে জড়ানোর অনুভূতি চিরস্মরণীয়।’

পাকিস্তানের জার্সিতে ১২১টি ওয়ানডে ও ৬৬টি টি-টোয়েন্টি খেলেছিলেন ইমাদ। জাতীয় দলকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি, ‘যখন এই অধ্যায় সমাপ্তির সময় এসেছে, আমি আমার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে মনোযোগী হতে চাই। যেখানে ভিন্ন পন্থায় আপনাদের বিনোদিত করতে পারব বলে প্রত্যাশা করছি।’

মূলত গত বছরের পিএসএলে দুর্দান্ত পারফর্ম করার পরেই ইমাদের অবসর ভেঙে ফেরার গুঞ্জন তৈরি হয়। পরে পিসিবির আগ্রহে তিনি আবারও জাতীয় দলের জার্সি গায়ে তোলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে গ্রুপপর্বের ৪ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে খেলেন ইমাদ। কিন্তু দলের ব্যর্থতার জেরে আবার দল থেকে বাদ পড়েন শর্টার ফরম্যাটে এক সময়ের এক নম্বর বোলার।  

আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৬৬টি টি-টোয়েন্টিতে ৬৫টি উইকেট নেওয়ার সঙ্গে করেছেন ৪৮৬ রান। এছাড়া ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তার উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তার। ২০১৭ সালে পাকিস্তানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাও। ২০১৬ ও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপও খেলেছিলেন ইমাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা