প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ১০:৫৫ এএম
বাংলাদেশের দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বছর শেষ করবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। রভম্যান পাওয়েল দেবেন দলের নেতৃত্ব। তার সহকারী ব্র্যান্ডন কিং। আর সিরিজে প্রথমবার ডাক পেলেন ব্যাটার কিসি কার্টি।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত দলে নেই শাই হোপ, শেরফানে রাদারফোর্ড ও আকিল হোসেন। তাদেরকে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ খেলতে ছেড়ে দিচ্ছে বোর্ড।
সেন্ট ভিনসেন্টে আগামী ১৬ থেকে ২০ ডিসেম্বর হবে এই তিন ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহঅধিনায়ক), কিসি কার্টি, জনসন চার্লস, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, টেরেন্স হিন্দস, আকিল হোসেন/জেইডেন সিলস, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেড ম্যাককয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।