× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবায় সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন ভারতের গুকেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪ ০২:৪৭ এএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪ ০৪:০৫ এএম

গুকেশ ডোমরাজ

গুকেশ ডোমরাজ

চীনের ডিং লিরেনকে ধরাশায়ী করে দাবার বিশ্ব শিরোপা জিতেছেন গুকেশ ডোমরাজু। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লেন ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের এ ছেলে। ১৮ বছর বয়সী গুকেশ জেতেন ৭.৫-৬.৫ স্কোর ব্যবধানে। ১৯৮৫ সালের ৯ নভেম্বর কাসপারভ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ২২ বছর ৬ মাস ২৭ দিন বয়সে। গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে তিনিই এখন বিশ্ব দাবার সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন।

আজ বৃহস্পতিবার আসরের ১৪তম ম্যাচে হলো শিরোপার ফয়সালা। ১৩ ম্যাচ শেষে গুকেশ ও লিরেন দুজনেরই সংগ্রহ ছিল সমান পয়েন্ট। খেলা শুরুর আগেই জানা যায়, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছাবে সেই হবে চ্যাম্পিয়ন। আজ গুকেশ জিতে নেন এক পয়েন্ট। সুবাদে পুঁজি ৭.৫ পয়েন্ট হতেই গুকেশ বনে যান বিশ্বসেরা। ফলে শ্রেষ্ঠত্ব নির্ধারণের জন্য আর টাইব্রেকারের দরকার হয়নি।

৭ বছর বয়সে দাবায় হাতেখড়ি গুকেশের। এক বছর পরই অনূর্ধ্ব-৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা জেতেন তিনি। অনূর্ধ্ব-১২ স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচটি সোনা জেতেন গুকেশ। ভারতের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ড মাস্টারের যোগ্যতা অর্জন করেন তিনি।

বিশ্বচ্যাম্পিয়ন এই দাবাড়ু বাংলাদেশে প্রিমিয়ার বিভাগ দাবা খেলেছেন টানা দুই বছর। ২০২১ সালে বাংলাদেশ বিমান এবং ২০২২ সালে বাংলাদেশ পুলিশের হয়ে খেলেছেন।

টানা দুইবার বাংলাদেশে খেলে যাওয়ায় বাংলাদেশের দাবাড়ুদের সঙ্গে ভালো সখ্যতা আছে গুকেশের। ২০২৩ সালে চীনের হাংজু এশিয়ান গেমসেও বাংলাদেশের দাবাড়ুদের সঙ্গে সময় কেটেছে তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা