× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন বার্সা কোচ ফ্লিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ২৩:৪০ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪ ০২:০১ এএম

হ্যান্সি ফ্লিক

হ্যান্সি ফ্লিক

রিয়াল বেতিস ম্যাচে বাজেভাবে প্রতিক্রিয়া জানিয়ে লাল কার্ড দেখেছিলেন হ্যান্সি ফ্লিক। এবার তার শাস্তি আরও একটু বাড়ল। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনার এ কোচ।

তার এই নিষেধাজ্ঞা শাস্তি কার্যকর হবে লা লিগায়। দলের পরের দুই ম্যাচে লেগানেস ও অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে পারবেন না এ জার্মান কোচ। তবে ফ্লিকের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা।

লা লিগায় গত শনিবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতো হকেকে ফিউল করেন ফ্রেংকি ডি ইয়ং। এজন্য রেফারি পেনাল্টির বাঁশি বাজান বেতিসের পক্ষে। ভিএআর মনিটরে দীর্ঘক্ষণ সময় নিয়ে রিপ্লে দেখে এই সিদ্ধান্ত নেন রেফারি। এতে রেগে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে লাল কার্ড পান ফ্লিক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, রেফারির উদ্দেশ্যে কোনো প্রতিক্রিয়া দেখাননি, 'আমি কাউকে কিছু বলিনি। এটা কেবল আমার নিজের একটা প্রতিক্রিয়া। আমাকে এটা মেনে নিতে হবে। আমি রেফারিদের নিয়ে কথা বলতে চাই না। আমি কখনও এটা করি না। আমার মনে হয়, ওই সময়ে ওটা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া ছিল মাত্র, কারণ পেনাল্টি ছিল কি-না, তা দেখতে দীর্ঘ সময় লাগে।'

লাল কার্ড দেখে যারপরনাই হতাশ ফ্লিক, '(লাল কার্ড পাওয়ায়) আমি সত্যিই হতাশ। ভেবেছিলাম, আমার সঙ্গে এমনটা কখনই ঘটবে না। কিন্তু এখানে হলো…আমাকে মেনে নিতে হবে।' 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা