× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটিংয়ে অনুজ্জ্বল সাব্বির, বাংলা টাইগার্সের হার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ২৩:০২ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪ ০২:০১ এএম

সাব্বির রহমান

সাব্বির রহমান

মাঠে গড়িয়েছে লঙ্কা টি-টেন। আসরের উদ্বোধনী ম্যাচে বাংলা টাইগার্স হাম্বানটোটাকে ৮ উইকেটে হারিয়ে শুরুটা রাঙাল জাফনা টাইটান্স। পাল্লেকেলেতে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৬ রানের পুঁজি গড়ে বাংলা টাইগার্স। লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেট হারিয়ে ৮.১ ওভারেই জয়ের ঠিকানায় নোঙর ফেল জাফনা।

জবাবে ১০৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই নুয়ান্দো পেরেরাকে খোয়ায় টাইটান্স। ইনিংসের দ্বিতীয় বলে ডাক মেরে বিদায় নেন এ ওপেনার। ওয়ানডাউনে নেমে সুবিধা করতে পারেননি চারিথ আসালঙ্কাও। ৮ বলে ১২ রান যোগ করেন দলীয় স্কোরে।

বুধবার ৩২ রানে ২ উইকেট হারানোর পর দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন টম কোলের ক্যাডমোর ও টম আবেল। দুই বিদেশির ব্যাটে সহজেই জয়ের বন্দরে নোঙর করে টাইটান্সরা। ক্যাডমোর অপরাজিত ছিলেন ২১ বলে ৫৭ রান নিয়ে। আর আবেল অপরাজিত থেকে যান ৩৩ রানে।

তার আগে ব্যাটিংয়ে নেমেই ইনিংসের প্রথম বলেই কুশল পেরেরার উইকেট হারায় বাংলা টাইগার্স। তবে তিনে নেমে সেই ধাক্কা সামলে নেন দাসুন শানাকা। ১৭ বলে উপহার দেন ৫১ রানের দুর্দান্ত এক ইনিংস। ক্যাপ্টেন ফিরতেই ধস নামে ব্যাটিংয়ে। আর কেউই ব্যাট হাতে ভালো করতে পারেননি। বাংলাদেশের সাব্বির রহমান পাঁচে নেমে ৪ বলে করেন মাত্র ৩ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা