× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইলস্টোন কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ২২:১০ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪ ২২:১১ পিএম

অতিথিদের সঙ্গে পুরস্কার জয়ীরা

অতিথিদের সঙ্গে পুরস্কার জয়ীরা

সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উত্তরার ডিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে আনন্দমুখর এই পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় গত বুধবার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাইলস্টোন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মিসেস মমতাজ বেগম। বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। উৎসবমুখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আরও উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত উপাধ্যক্ষগণ, পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাগণ এবং উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দ্বাদশ শ্রেণির সকল ছাত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি মিসেস মমতাজ বেগম। তিনি বিজয়ীদের অভিবাদন জানিয়ে বলেন, ‘মাইলস্টোন কলেজ ছাত্রীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে না। এখানে ছাত্রীদের সকল প্রকার সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে, যাতে তারা জীবনকে নির্মাণ করতে পারে মানবিক মানুষ হিসেবে।’ মিসেস মমতাজ বেগম ছাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘তোমরা অর্জিত শিক্ষাকে বাস্তব জীবনে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে সহায়তা করবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা