প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ২০:২৫ পিএম
লু ভিনসেন্ট
নিউজিল্যান্ডের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার বলা হতো লু ভিনসেন্টকে। অথচ ২৯ বছর বয়সেই শেষ হয়ে যায় ডান হাতি ব্যাটারের আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০০৭ সালে ভারতে খেলতে গিয়ে ম্যাচ গড়াপেটায় দোষী প্রমাণিত হয়েছিলেন তিনি। ১৭ বছর পর সেই ঘটনা নিয়ে মুখ খুললেন ভিনসেন্ট।
ভিনসেন্ট জানিয়েছেন, ভারতে খেলতে গিয়ে গড়াপেটায় জড়ান
তিনি। কীভাবে এই অন্ধকার জগতে তিনি ঢুকে পড়েছিলেন তা বুঝতেও পারেননি। ভিনসেন্ট বলেন,
‘ভারতে যখন আইপিএল খেলতে গিয়েছিলাম তখন আমি মানসিকভাবে খারাপ জায়গায় ছিলাম। সেটা ওরা
কাজে লাগিয়েছিল। আমাকে টেনে নিয়ে গিয়েছিল গড়াপেটার কালো দুনিয়ায়।’
প্রথম প্রথম ভিনসেন্টের মনে হয়েছিল, এমন একটা গোপন চক্রে
তিনি জড়িয়েছেন, যার কথা কেউ জানতে পারবে না। তাই ভয় হয়নি তার। কিন্তু ধীরে ধীরে তিনি
বুঝতে পারেন যে তিনি ভুল। ভিনসেন্ট বলেন, ‘প্রথম প্রথম খুব মজা হতো। ভাবতাম, কেউ জানতে
পারবে না। কোনো সমস্যা হলে আমাকে উদ্ধার করার লোক আছে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম,
এমন একটা চক্রে জড়িয়ে পড়েছি, যেখান থেকে আর বের হতে পারব না।’
কিউই জার্সিতে ২৩টি টেস্টে ১৩৩২ ও ১০২টি এক দিনের ম্যাচে
২৪১৩ রান করেছিলেন ভিনসেন্ট। টেস্টে ও এক দিনের ক্রিকেটে তিনটি করে মোট ছয়টি শতরান
ছিল তার। টেস্টে দ্বিশত রানও রয়েছে ভিনসেন্টের।