× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ডিকভেলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১৮:৫২ পিএম

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ডিকভেলা

ডোপিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার নিরোশান ডিকভেলা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আবারও ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন এই লঙ্কান ক্রিকেটার। সব ধরনের ক্রিকেটেই এখন খেলতে পারবেন উইকেটকিপার এই ব্যাটার।

সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ডিকভেলা। যে কারণে গত অগাস্টে তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে শ্রীলঙ্কা অ্যান্টি-ডোপিং এজেন্সি। ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিলেন ডিকভেলা। তিনি দাবি করেছিলেন, টুর্নামেন্ট চলাকালে কোনো নিষিদ্ধ পদার্থ তিনি গ্রহণ করেননি এবং চিহ্নিত পদার্থটি খেলার পারফরম্যান্স বাড়ানোর সঙ্গে সম্পর্কিত নয়। তার করা আপিল সফল হয়েছে। ফলে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সব ধরনের ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

ক্যারিয়ারে বিতর্কিত কাণ্ড করে খবরের শিরোনামে আগেও এসেছেন ডিকভেলা। করোনাকালীন সময়ে বায়ো-বাবল প্রটোকল ভঙ্গের দায়ে নিষিদ্ধ হওয়া শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের একজন ছিলেন তিনি। তিন সংস্করণেই শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ডিকভেলা। ৫৪ টেস্টে ২ হাজার ৭৫৭ রান, ৫৫ ওয়ানডেতে ১ হাজার ৬০৪ রান ও ২৮ টি-টোয়েন্টিতে ৪৮০ রান করেছেন তিনি। আন্তর্জাতিক আঙিনায় তার দুটি সেঞ্চুরি আছে ওয়ানডেতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা