× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন নরকিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১৮:৫১ পিএম

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন নরকিয়া

দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন আনরিখ নরকিয়া। প্রোটিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারকা পেসারের বাম পায়ের বৃদ্ধাঙ্গুল ভেঙে গেছে। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও দেখা যায়নি নরকিয়াকে। এ সময়ের একজন অর্থোপেডিক্স তত্ত্বাবধানে থাকবেন তিনি। নরকিয়ার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে জায়গা পেয়েছেন দাইয়ান গালিম। তরুণ এই পেসার এখন পর্যন্ত প্রোটিয়াদের হয়ে কোনো ম্যাচ খেলেননি। 

চলতি মাসে সবশেষ টি-টেন লিগে খেলেছিলেন নরকিয়া। তবে দেশের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখনও মাঠে নামা হয়নি তার। তিনি কোচ রব ওয়ালটারের নজরে ছিলেন। চ্যাম্পিয়নস ট্রফির জন্য নরকিয়ার প্রতি আস্থা রেখেছিলেন তিনি। কিন্তু দুভার্গ্যক্রমে ছিটকে পড়েছেন নরকিয়া। এমন কি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তাকে দেখা যাবে না। 

এসএ টোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন নরকিয়া। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্টটি শুরু হবে ১০ জানুয়ারি। সেখানে নিশ্চিত দেখা যাবে না তাকে। এমনকি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডেও তার অনুপস্থিতির মাত্রাটা বেশি।

১৫ মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার বড় ধরণের ইনজুরিতে পড়েছেন নরকিয়া। ২০২৩ সালের সেপ্টেম্বরে ইনজুরিতে পড়ে প্রায় নয় মাস দলের বাইরে ছিলেন তিনি। ফিরেন ২০২৪ সালের আইপিএল দিয়ে। সেখান পারফর্ম করে জায়গা করে নেন বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা