× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেখানে আর সবার থেকে আলাদা ফর্টিস এফসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১১:৫৫ এএম

যেখানে আর সবার থেকে আলাদা ফর্টিস এফসি

ইনজুরি যে কোনো ফুটবলারের জীবনে একটি হতাশার অধ্যায়। এই কঠিন সময়টা পাড়ি দেওয়া সহজ হয়ে ওঠে না অনেক খেলোয়াড়েরই। বাংলাদেশে অসংখ্য খেলোয়াড় ঝরে পড়ে সুচিকিৎসার অভাবে এবং ইনজুরি থেকে রিকভারি করতে না পারার কারণে। সঠিক সময়ে সতর্ক কিংবা ভালো চিকিৎসা না হলেও ক্যারিয়ার হুমকির মুখে পড়ে কোনো খেলোয়াড়ের। বাংলাদেশের অনেক ক্লাবেরই খেলোয়াড়দের ইনজুরি নিয়ে উদাসীনতা আছে। ঠিক এখানেই অন্য অনেক ক্লাব থেকে আলাদা ফর্টিস এফসি।

ফুটবল খেলোয়াড়দের মধ্যে যে ইনজুরি সবচেয়ে বেশি ভোগায় তা হলো পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, টিস্যু ফেটে যাওয়া, যা এক কথায় অগ্রবর্তী ক্রুসিয়েট লিগামেন্ট (ACL) ইনজুরি নামে পরিচিত। ACL এর সার্জারি ব্যয়বহুল হওয়ায় অনেক খেলোয়াড়দের পক্ষেই তা যথাযথভাবে করানো সম্ভব হয় না। 

বাংলাদেশের পেশাদার লীগে খেলা ক্লাবগুলোর মধ্যে ফর্টিস এফসি ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। বিপিএল, বিসিএল ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ের খেলোয়াড়দের চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করে ক্লাব কর্তৃপক্ষ। এমনকি অনুশীলন সেশনে প্রথম দিনেই চোট পেয়েছেন এমন খেলোয়াড়েরও অপারেশন করানোর উদাহরণ রয়েছে ফর্টিসের। 

দেশের নামকরা কয়েকটি হাসপাতালে করানো হয় অপারেশন, এদের মধ্যে এভারকেয়ার, কমফোর্ট হাসপাতাল উল্লেখযোগ্য। অধিক গুরুত্বপূর্ণ ইনজুরির ক্ষেত্রে দেশের বাইরেও পাঠানোর নজির রয়েছে ফর্টিস এফসির। গত দুই মৌসুম মিলিয়ে প্রায় ছয়জন ফুটবলারের এসিএল অপারেশন করিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। 

ফর্টিস এফসির সভাপতি শাহিন হাসান জানান, ‘ফর্টিসের কাছে সবার আগে গুরুত্ব পায় খেলোয়াড়দের সুস্থতা। খেলোয়াড়েরা ফিট থাকলে আমরাও ভালো রেজাল্ট পাবো। যে কারণে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে আমরা কালক্ষেপণ না করে অতিদ্রুত সু চিকিৎসা, অপারেশন ও রিহ্যাবকালীন সময়টাতে নিবিড় পর্যবেক্ষণে রাখি তাদের।’

সম্প্রতি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে ক্লাবের খেলোয়াড় শাহজাহান আলী এবং বোরহান উদ্দিনের। এছাড়াও মামুন, রিয়াজ উদ্দিন সাগর, টিটু, ফয়সাল, গৌরবদেরও এসিএল সার্জারি করা হয়েছে। ফর্টিস এফসি ম্যানেজার রাশেদুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন, ‘ক্লাব প্রেসিডেন্ট শাহিন হাসান খেলোয়াড়দের ইনজুরির বিষয়ে অত্যন্ত আন্তরিকতা প্রদর্শন করেন। এসিএল সার্জারি ব্যয়বহুল হলেও অতি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সার্জারী পরবর্তী সময়টাতেও খেলোয়াড়দের খোঁজ খবর রাখেন, দায়িত্ব নিয়ে তদারকি করেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা