× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুনে লড়াইয়ে ডর্টমুন্ডকে হারাল বার্সা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ০৪:২৪ এএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪ ১০:৫৫ এএম

আগুনে লড়াইয়ে ডর্টমুন্ডকে হারাল বার্সা

আক্রমণ-পাল্টা আক্রমণে আগুনে লড়াইয়ের সাক্ষী হলো সিগন্যাল ইদুনা পার্ক। গোলশূন্য প্রথমার্ধের পর শেষার্ধে  গোল হলো ৫টি। দুই দফায় লড়াইয়ে ফিরে পয়েন্ট পাওয়ার আশা জাগালেও শেষ পর্যন্ত পেরে উঠল না বরুশিয়া ডর্টমুন্ড।

ঘরের মাঠে বুধবার রাতে রোমাঞ্চকর লড়াই শেষে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরেছে ডর্টমুন্ড। বদলি খেলোয়াড় ফেরান তোরেসের নৈপুণ্যে জিতে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে ২ নম্বরে উঠল হ্যান্সি ক্লিকের বার্সেলোনা।

বার্সার হয়ে ৫৩ মিনিটে গোল করে এগিয়ে দেন অধিনায়ক রাফিনহা। ৭ মিনিট পরই পেনাল্টি গোলে দলকে সমতায় ফেরান গুইরাসি। ডর্টমুন্ডের এ গিনি ফরোয়ার্ড নিজের দ্বিতীয় গোলটি করেন ৭৮ মিনিটে।

তবে ৭৫ ও ৮৫ মিনিটে জোড়া গোল করে বার্সাকে জেতান ৭০ মিনিটে বদলি হিসেবে নামা তোরেস।

৬ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের ২-এ উঠে এলো বার্সা। স্প্যানিশ জায়ান্টরা পেয়েছে ১৫ পয়েন্ট। ১২ পয়েন্ট নিয়ে তালিকার ৯-এ নেমে গেছে ডর্টমুন্ড। শীর্ষস্থান ১৮ পয়েন্ট নিয়ে দখলে রেখেছে লিভারপুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা