প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ২০:৩৬ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট-বলে দারুণ ভূমিকা রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। যার স্বীকৃতি মিলেছে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে। দুই ধাপ এগিয়ে দুই নম্বরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। মিরাজের রেটিং এখন ২৮৪। ৪১৫ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। মিরাজের উন্নতিতে পেছনে পড়েছেন ২৮৩ রেটিং থাকা রবিচন্দ্রন অশ্বিন।
গতকাল বুধবার র্যাঙ্কিং হালনাগাদ করেছে
আইসিসি। সেখানেই দুই ধাপ এগিয়েছেন টাইগার কাপ্তান। ক্যারিবিয়নাদের বিপক্ষে টেস্ট সিরিজের
আগে তালিকায় চার নম্বরে ছিলেন মিরাজ। তার উপরে এখন শুধু জাদেজা। আরেক টাইগার তারকা
সাকিব আল হাসানের আছেন চারে। তিনি অবশ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন।
ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টে
মোট ৪ উইকেট নিয়েছেন মিরাজ। ব্যাট হাতেও খেলেছেন ২৩ ও ৪৫ রানের দুটি ইনিংস। হেরে যাওয়া
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ইনিংস ছিল তারই। সমতা ফেরানো দ্বিতীয় টেস্ট
জয়ে প্রথম ইনিংসে নিয়েছেন এক উইকেট। তবে ব্যাট হাতে ৩৬ ও ৪২ রানের দুটি ইনিংসে অবদান
রাখেন তিনি।
ব্যাটিংয়ে মিরাজের উন্নতি হয়েছে ৬ ধাপ।
আগে টেস্ট ব্যাটিংয়ে ছিলেন ৬৮তে, এখন ৬২ নম্বরে। বেশি উন্নতি হয়েছে জাকের আলীর, ২১
ধাপ উন্নতিতে মিরাজের পরেই ৬৩তে তিনি। টেস্টে ৫ ধাপ অবনতি হয়েছে লিটন দাসের, ৩৬এ এখন।
টেস্ট বোলিংয়ে তাইজুল ইসলাম ৩ ধাপ এগিয়ে আছেন ২১ নম্বরে। মিরাজের বোলিংয়ে উন্নতি হয়নি,
আছেন আগের ২৭এ। পেসার হাসান মাহমুদের ৭ ধাপের সঙ্গে তাসকিন আহমেদের ৩ ধাপ উন্নতি হয়েছে।
১৫ ধাপ উন্নতি করে আরেক টাইগার পেসার নাহিদ রানার অবস্থান ৭৪তে।