× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান কাপ বাছাই ফুটবল

বাংলাদেশের সম্ভাবনা দেখছেন অধিনায়ক, কোচের চোখ হোম ম্যাচে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ০২:৫৩ এএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪ ০২:৫৩ এএম

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ‘সি’ গ্রুপে খেলবে। প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুর। দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের টিকিট কাটতে হলে লাল-সবুজের প্রতিনিধিদের এই তিন দলকে ছাড়িয়ে গ্রুপ শ্রেষ্ঠত্ব ছিনিয়ে হতে হবে। সোমবার হয়ে গেছে আসরের ড্র অনুষ্ঠান। বাংলাদেশের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কাছে এশিয়া কাপ বাছাইয়ের ড্র বেশ আকর্ষণীয়, ‘গ্রুপটি বেশ চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয়। তিনটি দলই আমাদের প্রায় সমশক্তির। আমরা ৬ ম্যাচই প্রতিদ্বন্দ্বিতা করতে পারব এবং জয়ের সম্ভাবনা থাকবে।’

বাংলাদেশের গ্রুপে সবচেয়ে বেশি র‌্যাঙ্কিংধারী দল ভারত। এক নম্বর পটে ছিল ভালো  র‌্যাঙ্কিংয়ের ছয়টি দল। তার মধ্যে ভারত বাংলাদেশের গ্রুপে পড়ায় খুশি কোচ হ্যাভিয়ের, ‘এক নম্বর পটে আরো শক্তিশালী দল ছিল। আমরা ভারতকেই চাইছিলাম। এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে খেলেছি গত বছর। বাংলাদেশ-ভারত ম্যাচ সব সময় ব্যতিক্রম।’

দুই নম্বর পট থেকে বাংলাদেশের গ্রুপে এসেছে হংকং। আর তিন নম্বর পট থেকে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। এই দুই পট থেকে পছন্দের না পেলেও সিঙ্গাপুর-হংকং নিয়ে আশায় বুক বাঁধছেন কোচ, ‘দুই ও তিন নম্বর পটে সিঙ্গাপুর হংকংয়ের চেয়ে আরও ২-৩ টি দল দুর্বল ছিল। তারা এসেছে সমস্যা নেই। আমরা প্রায় কাছাকাছি তাদের।’

এশিয়া কাপ বাছাইয়ের লড়াই হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। ক্যাবরেরা নিজেদের মাঠের তিনটি হোম ম্যাচকেই পাখির চোখ করে রেখেছেন, ‘বিশ্বকাপ বাছাইয়ে আমরা হোম ম্যাচে পয়েন্ট পেয়েছি ও ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি অনেক কঠিন প্রতিপক্ষের সঙ্গে। তাই এশিয়ান কাপ বাছাইয়ে আমাদের লক্ষ্য থাকবে হোম ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার আর অ্যাওয়ে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করা। গ্রুপে সবাই সবার বিপক্ষে পয়েন্ট হারানোর সম্ভাবনা রয়েছে।’ 

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ২৫ মার্চ। অ্যাওয়ে ম্যাচের জন্য হ্যাভিয়েরের পরিকল্পনা দেশের বাইরে  ক্যাম্প করা, ‘মার্চ উইন্ডোর আগে এক মাস প্রতিযোগিতামূলক ফুটবল নেই বাংলাদেশে। ফলে অন্তত পাঁচ সপ্তাহ অনুশীলন কমপক্ষে তিন-চারটি প্রস্ততি ম্যাচ খেলতে চাই। গত বছর সৌদিতে এক মাস ক্যাম্প করেছিলাম। এবারও সেই রকম কিছু চাই।’

এশিয়ান কাপ নিয়ে কোচ অনেক সম্ভাবনা ও পরিকল্পনার কথা শোনালেন। কিন্তু বাফুফের সঙ্গে তার চুক্তির মেয়াদ হবে হবে ডিসেম্বরে। তবে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ডাগ আউটে দাঁড়াতে আশাবাদী এ স্প্যানিশ ফুটবল গুরু, ‘এখনো বিশ দিন বাকি রয়েছে মেয়াদ শেষ হওয়ার। আমাদের আলোচনা চলমান। আমি আশাবাদী বাংলাদেশের হয়ে কাজ করার জন্য।’

জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ব্যক্তিগত কাজে গেছেন ডেনমার্ক। ইউরোপ থেকে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের সম্ভাবনা নিয়ে বলেন, ‘আমাদের সম্ভাবনা রয়েছে এশিয়া কাপে খেলার। এজন্য নয় পয়েন্টের বেশি পেতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা