× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ম্যাচে বাজে আচরণের জন্য শাস্তি পেলেন আলজারি জোসেফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ২৩:৩১ পিএম

আলজারি জোসেফ

আলজারি জোসেফ

গত রবিবার সেন্ট কিটসে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর আগে বুট পরে পিচের ওপর দিয়ে হাঁটছিলেন আলজারি জোসেফ। তাকে রুখার চেষ্টা করেন চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রাফেট। কিন্তু আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ করেন ওয়েস্ট ইন্ডিয়ান এ পেসার।

মাঠের দুই আম্পায়ার কুমার ধার্মাসেনা ও লেজলি রিফার, টিভি আম্পায়ার আসিফ ইয়াকুব ও চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রাফেট জোসেফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই জোসেফকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।

শাস্তি হিসেবে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে জোসেফকে। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আজ আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিয়ান পেসার নিজের ভুল স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ একাদশ থেকে ছিটকে গেছেন জোসেফ। এ সিদ্ধান্তটার সঙ্গে অবশ্য শাস্তির বিষয়টি জড়িত নয়। বরং এটা ওয়েস্ট ইন্ডিজের কৌশলগত সিদ্ধান্ত। টস শেষে এমনটাই জানিয়েছেন অধিনায়ক শাই হোপ। জোসেফের বদলে একাদশে জায়গা পেয়েছেন আরেক পেসার মারকুইনো মিন্ডলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা