ওয়ানডে সিরিজ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ২২:০৫ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ২২:১৭ পিএম
মাহমুদউল্লাহ রিয়াদ
সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে নেমেছে বাংলাদেশের উইকেট মিছিল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরকারীদের শুরুটা যে খুব খারাপ ছিল, তা কিন্তু নয়। মঙ্গলবার শাই হোপের আমন্ত্রণে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ২৬ রানে। তানজিদ হাসান একপ্রান্ত আগলে সপাটে ব্যাট চালালেও সৌম্য সরকার মোকাবিলা করতে পেরেছেন কেবল ৫ বল। জেডেন সিলসের বলে ক্যাচ তুলে সাজঘর মুখো হয়েছেন তিনি।
সৌম্যর দেখানো পথে হাঁটেন লিটন দাস। রীতিমতো টেস্ট (১৯ বলে ৪ রান) খেলে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বাকিরা এলেন আর গেলেন। অধিনায়ক মেহেদী হাসান স্কোরবোর্ডে লেখাতে পারেন মাত্র একরান। তবে কিছুটা প্রচেষ্টা চালিয়ে গেছেন আফিফ হোসাইন। ২৯ বলে ২৪ রান করে আউট হয়েছেন এই স্পিন অলরাউন্ডার। জাকের আলী (৩) ও রিশাদ হোসাইন (০) ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তবে এই মুহূর্তে দলকে বিপদমুক্ত করার কাজ করে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ অলরাউন্ডারকে সঙ্গ দিচ্ছেন তানজিম হাসান সাকিব।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৪৫/৭। রিয়াদ ৩৫ ও তানজিম ১১ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেইন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ : ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেইসি কার্টি, শাই হোপ (অধিনায়ক/উইকেটকিপার), শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুডাকেশ মতি, মারকুইনো মিন্ডলে, জেডেন সিলস।