× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব সাঁতারে রাফির চমক, ৬৩ জনের মধ্যে ৬০তম যুথী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ২০:০৬ পিএম

বিশ্ব সাঁতারে রাফির চমক, ৬৩ জনের মধ্যে ৬০তম যুথী

ব্যক্তিগত টাইমিংয়ের উন্নতির লক্ষ্য নিয়ে হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও যুথী আক্তার। প্রতিযোগিতায় আজ মঙ্গলবার সাতার পুলে নেমেছেন দুই জনই। তবে চমক দেখিয়েছেন রাফি। ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে ৩.৯ সেকেন্ড কমিয়েছেন তিনি। 

১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে জাতীয় পর্যায়ের সেরা টাইমিং রাজবাড়ীর ছেলে রাফিরই। দেশে তার এই ইভেন্টে ৫৮.২৭ সেকেন্ড হলেও আজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে হয়েছে ৫৪.৩৭। টাইমিং নির্ভর খেলায় ১ সেকেন্ড কমানো অনেক বড় ঘটনা। সেখানে রাফি প্রায় চার সেকেন্ড কমিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

টাইমিংয়ে উন্নতি করলেও সামগ্রিক ফলাফলে অবশ্য সুবিধাজনক অবস্থানে নেই রাফি। এই ইভেন্টে ৫৪ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের রাফির অবস্থান ৪৬ তম। 

আজ নারীদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নিয়েছিলেন বাংলাদেশের যুথী। তিনি ৬৩ জনের মধ্যে হয়েছেন ৬০তম। ব্যক্তিগত টাইমিং উন্নতি হয়েছে তা0রও। দেশে এই ইভেন্টে যুথির টাইমিং ছিল ১ মিনিট ১১.৮৩ সেকেন্ড। আজ হাঙ্গেরিতে হয়েছে ১ মিনিট ১১.২৫ সেকেন্ড। ১২ ডিসেম্বর রাফি ও যুথী দুই জন ব্যাকস্ট্রোকে ৫০ মিটার ইভেন্টে অংশ নেবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা