× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুব বিশ্বকাপ পুনরুদ্ধার করতে চান তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৬ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৩ পিএম

যুব বিশ্বকাপ পুনরুদ্ধার করতে চান তামিম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গতকাল সোমবার রাত ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান লাল সবুজের প্রতিনিধিরা। বিমানবন্দরেই ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের ফুল দিয়ে ও কেক কেটে বরণ করে নেন বিসিবির কর্মকর্তারা। 

এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জুনিয়র টাইগারদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এসময় সাংবাদিকদের তিনি জানান, এশিয়া কাপে শিরোপা ধরে রাখতে পারায় নিজেদের সন্তুষ্টির কথা। এখানেই অবশ্য থেমে যেতে চান না তিনি৷ টানা দুবার এশিয়া কাপ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে যুব বিশ্বকাপের শিরোপাও পুনরুদ্ধার করতে চান তিনি। 

তামিম বলেন, ‘একটা জার্নি স্টার্ট হয়েছে। এর পেছনে অনেক কষ্ট ছিল। আল্লাহ এখন এখানে রেখেছে, ওভারঅল সবদিক থেকে ভালো লাগছে। যে কষ্টটা করেছি, অনূর্ধ্ব-১৫, ১৭ ও ১৯; আল্লাহ হয়তো ওইটারই ফল দিয়েছেন। এশিয়া কাপ ধরে রাখা আমাদের মূল বিষয় ছিল। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম। এবারও তা ধরে রেখে ভালো লাগছে।’

২০২০ সালে আকবর আলীর অধীনে বিশ্ব জয় করলেও পরের দুই আসরে ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। তবে তামিমের চাওয়া এশিয়া কাপ জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে লাগানো। বিশ্বকাপের ভাবনা নিয়ে এই ব্যাটিং অলরাউন্ডার আরও বলেন, ‘এশিয়া কাপ জিতেছি, এটা অবশ্যই আত্মবিশ্বাস বাড়াবে। পাকিস্তান এবং ভারতের মতো দলকে যদি হারান আত্মবিশ্বাস আরেকটু বেড়ে যায়। সামনে এই আত্মবিশ্বাসটাই ধরে রাখার চেষ্টা করবো। সামনে যে এশিয়া কাপ, সিরিজ এবং বিশ্বকাপ আছে সেখানে আমরা ভালো করার চেষ্টা করব।’

তামিম মনে করেন, জিততে গেলে স্লেজিং, আগ্রাসী হওয়ার দরকার আছে। এক প্রশ্নের জবাবে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের একটি ঘটনা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমি একটি ছক্কা মিস করার পর ওদের একজন ফিল্ডার বলে- তুমি কি বল দেখতে পাওনি। পরে ছক্কা মেরে আমি বলেছিলাম- তোমরা কি বল দেখতে পাচ্ছো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা