প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ১৫:২৯ পিএম
কোপা দেল রে’র তৃতীয় রাউন্ড খেলতে রিয়াল মাদ্রিদ সফর করবে স্পেনের চতুর্থ সারির দল দেপোর্তিভো মিনেরার মাঠে। একই সঙ্গে লা লিগা বার্সেলোনা একই রাউন্ডে খেলবে ইউডি বারবাস্ত্রোর বিপক্ষে।
গত সপ্তাহেই টাইব্রেকারে লা লিগার দল আলাভেসকে হারিয়ে কোপা ডেল রে’র শেষ ৩২ এ পৌঁছায়। এ জয়েই এবার তারা মাদ্রিদের মতো ক্লাবের বিপক্ষে। ঘরের মাঠ এস্টাডিও মিউনিসিপ্যাল অ্যাঞ্জেল কালড্রেনে ইউরোপের চ্যাম্পিয়নদের স্বাগত জানাবে মিনেরার।
বারবাস্ত্রোও খেলে স্পেনের চতুর্থ সারির লিগে। তারাও ঘরের মাঠে স্বাগত জানাবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। গত বৃহস্পতিবার কোপা ডেল রের ম্যাচে লা লিগার আরেক দল এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছিলো তারা।
গত মৌসুমেও বারবাস্ত্রোর মুখোমুখি হয়েছিলো বার্সা। সেবার ৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এস্টাডিও মিউনিসিপ্যাল ডি ডিপোর্টেসে ৩-২ গোলে জিতেছিলো বার্সা। এবারের ম্যাচ কবে হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।