× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে নেই মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ১২:৩৪ পিএম

ফিফপ্রো একাদশে রিয়ালের খেলোয়াড়দের জয়জয়কার— সংগৃহীত ছবি

ফিফপ্রো একাদশে রিয়ালের খেলোয়াড়দের জয়জয়কার— সংগৃহীত ছবি

২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর বর্ষসেরা একাদশে ছিলেন লিওনেল মেসি। এবারই প্রথম বর্ষসেরাদের কাতারে নেই বিশ্বজয়ী কিংবদন্তি। নেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও। সোমবার বর্ষসেরা একাদশ ঘোষণা করে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ‘ফিফপ্রো’। 

সেরা একাদশে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদের আছেন সর্বোচ্চ ছয়জন। এছাড়া টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আছেন ৪ জন। লিভারপুলের ভার্জিল ফন ডাইক আছেন একাদশে।

বর্ষসেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যারা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে।

রিয়ালের ছয় খেলোয়াড়ের মধ্যে আছেন ২০২৩-২৪ মৌসুমে শেষে ফুটবল থেকে অবসর নেওয়া টনি ক্রুসও। রিয়ালের অন্য পাঁচজন দানি কারভাহাল, আন্টোনিও রুডিগার, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র।

ম্যান সিটির চারজন হলেন এডারসন, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হালান্ড ও ব্যালন ডি’অরজয়ী রদ্রি। কারভাহাল, রুডিগার, এদারসন ও রদ্রি প্রথমবার জায়গা পেয়েছেন ফিফপ্রোর বর্ষসেরা একাদশে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা