× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়নদের মাশরাফি বললেন

‘উড়তে থাকো, যেতে হবে বহুদূর...’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৮ পিএম

টাইগার যুবাদের শিরোপা উৎসব

টাইগার যুবাদের শিরোপা উৎসব

টাইগার যুবাদের ওপর আস্থা রেখেছিলেন মুশফিকুর রহিম। ফাইনাল তখনো শেষ হয়নি। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে জয়ের পথেই ছিল বাংলাদেশ। শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে ছিল দেশের ছেলেরা। জুনিয়র টাইগাররা চ্যাম্পিয়ন হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। এশিয়ান চ্যাম্পিয়ন না হতেই যুবা টাইগারদের অভিনন্দন জানিয়ে দেন। কারণ বুঝতে পেরেছিলেন, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দেশের ছেলেরাই শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিতে যাচ্ছে।

যুবাদের ওপর বিশ্বাস রেখে ভুল করেননি মুশফিকুর রহিম। তার মান রেখেছেন জুনিয়র তামিমরা। রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে ৫৯ রানে ধরাশায়ী করে যুব এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। শিরোপা নিশ্চিত হওয়ার মিনিট দশেক আগে অভিনন্দন জানিয়ে ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের অনূর্ধ্ব-১৯ টিমকে অভিনন্দন। দারুণ করেছো ছেলেরা। মাশাআল্লাহ।’ 

সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অপেক্ষায় ছিলেন শিরোপা নিশ্চিত হওয়া পর্যন্ত। জয় হাতে ধরা দিতেই যুবাদের ভালোবাসায় সিক্ত করেন নড়াইল এক্সপ্রেস। নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, ‘অভিনন্দন যুবারা...তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে।’ মাশরাফি ছেলেদের এমন পারফরম্যান্স ধরে রাখার তাগিদও দিয়েছেন এই বলে, ‘উড়তে থাকো, যেতে হবে বহুদূর...।’

প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ যুবাদের পুঁজিটা ছিল সাদামাটা— ১৯৮ রান। তবে প্রবল আত্মবিশ্বাস আর পেসারদের তাণ্ডবে সমতল রাস্তায় হোঁচট খায় ভারত। লক্ষ্য তাড়ায় ১৩৯ রানেই থামে প্রতিবেশী দেশের রান চাকা। ফলে ৫৯ রানে জয় তুলে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলে বাংলাদেশ। যুব এশিয়া কাপে নয়বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা