প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪ ১১:৩৯ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪ ১১:৪৭ এএম
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। গতকাল রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে জুনিয়র টাইগাররা।
আজ সোমবার (৯ ডিসেম্বর) রাতে দেশে ফিরবেন আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন এশিয়ান চ্যাম্পিয়ন ক্রিকেটাররা। সঙ্গে আসবেন কোচিং স্টাফের সদস্যরাও। জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টায় এসে পৌঁছাবেন তারা।
ব্যাক টু ব্যাক যুব এশিয়া কাপের চ্যাম্পিয়নদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। একই সঙ্গে তাদের জন্য ডিনারের ব্যবস্থাও থাকবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলে ঘোষণা আসতে পারে পুরস্কারেরও।
এদিকে জুনিয়র টাইগারদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররাও।