× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্ট কিটসে মিরাজদের দারুণ শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ২১:৩৯ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৫ পিএম

ফিফটি হাঁকিয়ে দলকে শতরান পার করিয়ে দিয়েছেন তানজিদ। ওয়ার্নার পার্কে ফিরেছেন ৬০ রান করে— Cricket West Indies

ফিফটি হাঁকিয়ে দলকে শতরান পার করিয়ে দিয়েছেন তানজিদ। ওয়ার্নার পার্কে ফিরেছেন ৬০ রান করে— Cricket West Indies

জমাট শুরু পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের গোড়াপত্তনে সৌম্য সরকারকে নিয়ে তানজিদ তামিম এনেছিলেন ৩৪ রান। এরপর দ্রুত দুটি উইকেট হারালেও ভাগ্য সহায় হচ্ছে সেন্ট কিটসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৮ ওভারেই ১৫০ রান জমা করেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা অবধি টাইগাররা উইকেট হারিয়েছে তিনটি। সৌম্য ও লিটনের পর ফিরেছেন ফিফটি করা তানজিদ।

বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ভাগ্যও বেশ ভালো। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই এলবিডব্লু হয়েছিলেন। রিভিউ নিয়ে বেঁচেছিলেন সেবার। এরপর শেফার্ডের বলে ডিপ থার্ড ম্যানে তার ক্যাচ ফেলে স্বাগতিক দল। ১ রানে ব্যাট করছিলেন তখন মিরাজ। সুযোগ কাজেও লাগাচ্ছেন মিরাজ। হাঁকিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। ৭২ বল থেকে মিরাজ ব্যাট করছেন ৫০ রানে। কাপ্তানকে সঙ্গ দিচ্ছেন আফিফ হোসেন (১২)। তানজিদ থেমেছেন ৬০ রানে।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওয়ার্নার পার্কে বাংলাদেশ তিনজন পেসার ও দুজন স্পিনার নিয়ে খেলতে নেমেছে। তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবের সঙ্গে পেস ইউনিটে আছেন গতি তারকা নাহিদ রানা। দুজন স্পিনারের একজন অধিনায়ক নিজে, আরেকজন লেগ স্পিনার রিশাদ হোসেন। এছাড়া লম্বা সময় পর দলে ফিরেছেন আফিফ।

গ্লোবাল সুপার লিগ মাতিয়ে আসা সৌম্য ওপেনিংয়ে দারুণ শুরু এনেছিলেন। তবে ১৮ বলে ১৯ রান করেই থামতে হয় তাকে। তিনে নামা লিটন দাস যোগ করতে পারে ২ রান। পরে দলীয় শতরান পার করে দেয় মিরাজ-তানজিদ জুটি। তানজিদ ফিরলেও ফিফটির পর মিরাজ হাটছেন সেঞ্চুরির পথে। বাংলাদেশ আছে বড় সংগ্রহের পথে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা