× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

আত্মবিশ্বাসের কথা জানালেন তামিম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ২০:৪৭ পিএম

আত্মবিশ্বাসের কথা জানালেন তামিম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল আফগানিস্তানের বিপক্ষে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ২২৮ রান তুলেছিল যুবারা। বাকি ম্যাচগুলোতে পরে ব্যাটিং কিংবা প্রতিপক্ষের অল্পতে আটকা পড়াতে বড় সংগ্রহ হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। তবে শিরোপার মঞ্চে ভারতের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে সুযোগ পেয়েও হেলায় নষ্ট করেন ব্যাটাররা। ২০০ রানের নিচে আটকা পড়ে আজিজুল হাকিম তামিমের দল। যদিও সাদামাটা এই সংগ্রহ একটা সময় অসাধ্য হয়ে দাঁড়ায় ভারতের জন্য। সহজ স্কোর কঠিন করে ১৩৯ রানে থামে ভারত।

১৯৮ রানের সংগ্রহের পরও ৫৯ রানে জয় তোলে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তোলে বাংলাদেশ। ইয়াং টাইগারদের অধিনায়ক জানিয়েছেন, সাদামাটা স্কোরের পরও প্রবল আত্মবিশ্বাস কাজ করেছে তাদের মাঝে। ম্যাচ শেষে পুরস্কার মঞ্চে তামিম বলেছেন, ‘খুব ভালো লাগছে। আল্লাহকে ধন্যবাদ। আমরা সবাই খুব খুশি। অল্প রানে আটকে গেলেও আত্মবিশ্বাসী ছিলাম। আমি জানতাম, আমার বোলাররা কী করতে পারে।’

গতকাল রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয়দের কোটার সবগুলো ওভার খেলতে দেয়নি বাংলাদেশের বোলাররা। ৩৫.২ ওভারে পাততাড়ি গোটায় তারা। এ সময়ে তুলতে পারে ১৩৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন অধিনায়ক মোহাম্মদ আমান। টাইগার পেসারদের গতির কাছে পরাস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি তুলতে পারেন কেবল ২৬ রান। এর জন্য বল মোকাবিলা করতে হয়েছে ৬৫টি। অথচ আসরজুড়ে আমান ছাড়াও আয়ুশ মার্থরে ও বৈভব সূর্যবংশীরা দুর্দান্ত ব্যাটিং করেছেন। এর মধ্যে সেঞ্চুরি আদায় করেছিলেন স্কাই ব্লুজদের অধিায়ক।

দুর্দান্ত লাইনআপকে কাবু করতে নিশ্চয়ই বিশেষ পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ। ভারতের ব্যাটারদের বিপক্ষে পরিকল্পনা আসলে কী ছিল বাংলাদেশের অধিনায়কেরÑ এমন প্রশ্নের উত্তরে আজিজুল হাকিম বলেছেন, ‘ভারতের ব্যাটাররা অফসাইডে একটু লড়াই করছিল। বিশেষ করে চতুর্থ বা পঞ্চম স্টাম্প বরাবর বলে। পরিকল্পনা ছিল, অফসাইডে বোলিং করে তাদের ঝামেলায় ফেলা।’

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন। গতবার এই ভারতকে হারিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার তাদের হারালো শিরোপার মঞ্চে। এই জয় একটু বিশেষ বাংলাদেশের জন্য। আনন্দের এই দিনে দেশের মানুষের উদ্দেশে, বিশেষ করে দুবাইয়ে মাঠে গিয়ে যারা দলকে সমর্থন করেছেন; তাদের উদ্দেশে কী বলবেনÑ এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমাদের সব সমর্থক এবং বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা