× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরে বেকেনবাউয়ারের জার্সি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৪২ পিএম

বায়ার্নের ৫ নম্বর জার্সিটি এখন একান্তই বেকেনবাউয়ারের— সংগৃহীত ছবি

বায়ার্নের ৫ নম্বর জার্সিটি এখন একান্তই বেকেনবাউয়ারের— সংগৃহীত ছবি

বায়ার্ন মিউনিখের হয়ে ফ্রানৎস বেকেনবাউয়ার খেলেছেন, ডাগ আউটও সামলেছেন। ফুটবল ছাড়ার পর ক্লাবটির প্রেসিডেন্টও ছিলেন। জার্মান জায়ান্টদের প্রতি যার এত অবদান তাকে শ্রদ্ধা জানাতে ভোলেনি বায়ার্ন। জার্মানির ‘সম্রাট’ খ্যাত বেকেনবাউয়ারের পরা ৫ নম্বর জার্সিটিকে অবসরে পাঠিয়েছে বুন্দেসলিগার ক্লাবটি।

এই বছরের শুরুতে পৃথিবীর মায়া ছাড়েন অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা প্রথম ফুটবলার বেকেনবাউয়ার। জার্মানির ইতিহাসের সেরা ফুটবলার ৭৮ বছর বয়সে পরলোকগমন করেন। তাকে শ্রদ্ধা জানাতেই তার সাবেক ক্লাব বায়ার্নের ব্যতিক্রমী এই উদ্যোগ।

সত্তরের দশকে বেকেনবাউয়ারের হাত ধরেই টানা তিনটি ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ) ও বুন্দেসলিগা জেতে বায়ার্ন। জার্মানি তো বটে, ইউরোপিয়ান ফুটবলেও পরাশক্তি হয়ে ওঠে ক্লাবটি। পরে বায়ার্নকে কোচিং করান তিনি দুই মেয়াদে। ১৯৯৪ সালে জেতান লিগ শিরোপা। ১৯৯৬ সালে জেতান উয়েফা কাপ। সব কিছু থেকে অবসরের আগে কাজ করেন ক্লাবের প্রেসিডেন্ট হিসেবেও।

সবাইকেই একসময় ছেড়ে যেতে হয়, বেকেনবাউয়ার অবশ্য বায়ার্নকে ছেড়ে যাননি। তবে কিংবদন্তি থেমে গেছেন। তার সম্মান কিংবা স্মৃতিকে তাজা রাখতেই বায়ার্ন তুলে রেখেছে তার জার্সি, তথা জার্সি নম্বর। বায়ার্নের ৫ নম্বর জার্সিটি এখন একান্তই বেকেনবাউয়ারের। যা আর কখনও কারও হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা