প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৯:১৬ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ২১:৪০ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের পর এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আজ রবিবার রাত সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ একাদশে তিনজন পেসার ও দুজন স্পিনার নিয়ে খেলতে নামছে। তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবের সঙ্গে পেস ডিপার্টমেন্ট সামলাবেন গতি তারকা নাহিদ রানা। দুজন স্পিনারের একজন অধিনায়ক নিজে, আরেকজন লেগ স্পিনার রিশাদ হোসেন। এছাড়া লম্বা সময় পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব।
বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেইন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ : ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেইসি কার্টি, শাই হোপ (অধিনায়ক/উইকেটকিপার), শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুডাকেশ মতি, আলজারি জোসেফ, জেডেন সিলস।